বিনিয়োগ সম্মেলনে স্বাস্থ্যখাতে চার সমঝোতা স্মারক সই
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে চার দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে স্বাস্থ্যখাতে সহযোগিতা জোরদারে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার (১০ এপ্রিল) এসব স্মারক সই হয়।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, চারটি সমঝোতা স্মারকের দুটি ত্রিপাক্ষিক ও দুটি দ্বিপাক্ষিক।
জানা গেছে, হাসান মোহিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, আবুধাবিভিত্তিক দ্য এন্টারপ্রেনার্স গ্রুপ ও বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির মধ্যে একটি এবং হাসান মোহিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ও দ্য এন্টারপ্রেনার্স গ্রুপের মধ্যে আরেকটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
এ ছাড়া হাসান মোহিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ও দ্য এন্টারপ্রেনার্স গ্রুপের মধ্যে একটি এবং হাসান মোহিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ও জেপিজি ইনভেস্টমেন্টসের মধ্যে আরেকটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
এনএআর/
-
২৬ জুন, ২০২৬
ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত
নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা
-
২৫ জুন, ২০২৬
টিআইবির ১১তম খানা জরিপ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ ১২৬৩৩ কোটি টাকা, স্বাস্থ্যেই ১৮১ কোটি
-
১৬ মে, ২০২৬
-
২২ এপ্রিল, ২০২৬