০৬ এপ্রিল, ২০২৫ ০৬:২৪ পিএম

মমেক হাসপাতালে সফল অস্ত্রোপচারে তলপেট ভেদ করা রড অপসারণ

মমেক হাসপাতালে সফল অস্ত্রোপচারে তলপেট ভেদ করা রড অপসারণ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে তলপেটে রডবিদ্ধ হওয়া রোগীকে নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে এসেছিলেন স্বজনরা। কিডনির পাশ ঘেঁষে বেরিয়ে যাওয়া এই রড দুই ঘণ্টার প্রচেষ্টায় কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই অপসারণ করতে সক্ষম হয়েছেন চিকিৎসকরা। গত ২৫ মার্চ সার্জারি বিভাগে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়।

আজ রোববার (৬ এপ্রিল) অস্ত্রোপচারে অংশ নেওয়া মমেক হাসপাতালের সার্জারি বিভাগের আবাসিক সার্জন ডা. সোহান মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে রোগীর শরীরে রড গেঁথে যায় ওই ব্যক্তির। এরপর স্বজনরা ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় রড কেটে রোগীকে উদ্ধার করেন। পরে তাকে মমেক হাসপাতালের সার্জারি বিভাগ-১ এ নিয়ে আসেন। বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এহসানুর রেজা শোভনের তত্ত্বাবধানে রডটি বের করতে অস্ত্রপাচার শুরু হয়।

ডা. সোহান মেডিভয়েসকে বলেন, ‘রডটি রুট অব পেনিস (পুরুষাঙ্গের মূল) ও স্ক্রুটামের (অণ্ডকোষ) ডান দিক দিয়ে ঢুকে পিউবিসের (লজ্জাস্থান) উপর দিয়ে যায়। ইউরিনারি ব্লাডারের (মুত্রথলি) উপর দিয়ে গিয়ে বাম পাশে ক্রস করে এবডোমিনাল ক্যাভিটিতে (পেটের গহ্বর) ঢুকে। পরে সেটি প্যারাইটাল ওয়াল (গহ্বরের বাইরের দেয়াল) বরাবর বাম কিডনির উপর দিয়ে গিয়ে স্প্লিনের ল্যাটেরাল এসপেক্ট (প্লীহার বাহ্যিক দিক) দিয়ে ডায়াফ্রামের এটাচমেন্ট (শ্বাসতন্ত্রের প্রধান পেশির সংযুক্তি) ঘেষে বের হয়। পুরো ট্র্যাক এক্সপ্লোর করে সব চেক করে কোন অর্গান ইন্জুরি না করেই রডটি অপসারন করা হয় এবং প্রয়োজনীয় মেরামত করা হয়।’

তিনি আরও বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এহসানুর রেজা শোভনের তত্ত্বাবধানে অস্ত্রোপচারে অংশ নেন সার্জারি বিভাগের আবাসিক সার্জন ডা. মুহিবুল ইসলাম তুহিন, ডা. সোহানুর রহমান ও  ডা. ফারিয়া হাসান।

মমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, অস্ত্রোপচারের পর ঈদের ছুটিতেও রোগীকে নিয়মিত ড্রেসিংসহ অন্যান্য সেবা নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসকরা। মাঝখানে জ্বর আসলেও প্রয়োজনীয় ওষুধ দিয়ে তাকে সুস্থ করা হয়। অস্ত্রোপচারের ছয় দিনপর রোগীকে ছাড়পত্র দেওয়া হয়। রোগীর অবস্থা উন্নতির দিকে।

টিআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক