০৬ এপ্রিল, ২০২৫ ০৫:৩৭ পিএম

বিএমইউতে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ প্রোমোশন বিষয়ক সভা অনুষ্ঠিত

বিএমইউতে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ প্রোমোশন বিষয়ক সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ প্রোমোশন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিএমইউ ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, ‘অপ্রয়োজনীয় ওষুধ ব্যবহার করা যাবে না  এবং রোগীদের পর্যাপ্ত সময় দিতে হবে।’

সভায় উপস্থিত ছিলেন বিএমইউর প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার ও প্রিভেনটিভ এন্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন ও পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আতিকুল হক।

এছাড়া বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদের ডীন অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ হোসেন, নিউরো সার্জন সহযোগী অধ্যাপক ডা. রুহুল কুদ্দুস বিপ্লব ও পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মারুফ হক খান প্রমুখ।

এসএইচবি/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএমইউ
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত