স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিএমইউর শ্রদ্ধা
মেডিভয়েস রিপোর্ট: জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদনসহ নানা আয়োজনে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে হাসপাতালে রোগীদের জন্য উন্নত খাবারও পরিবেশন করা হয়েছে। আজ বুধবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসে এসব কর্মসূচি পালিত হয়।
বুধবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল সাড়ে ১০টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় স্বাধীনতা যুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে প্রো-ভিসি বলেন, দীর্ঘদিন মানুষের বাক স্বাধীনতা ছিল না। বর্তমানে মানুষ মুক্তভাবে কথা বলতে পারছে। বাংলাদেশকে এগিয়ে নেওয়ার এটিই শেষ সুযোগ। সকল ধরণের নৈরাজ্য মোকাবিলা করে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।
প্রো-ভাইস-চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, জাতীয় ঐক্য ধরে রেখে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। জাতীয় নির্বাচনের আগে অতি প্রয়োজনীয় সংস্কার শেষ করারও আহ্বান জানান তিনি।
শ্রদ্ধা অর্পণকালে কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, অ্যানাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাহিদ ফারহানা আমিন, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন এবং ভিসি অধ্যাপক ডা. মো. শাহীনুল আলমের একান্ত সচিব ডা. মো. রহুল কুদ্দুস বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে দুপুরে জোহর নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় মোনাজাত করা হয়। এছাড়াও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে।
এনএআর
-
১৪ জুন, ২০২৬
-
০৮ জুন, ২০২৬
-
১৭ মে, ২০২৬