১৭ মার্চ, ২০২৫ ০৬:৫০ পিএম

নেত্রকোনা মেডিকেল কলেজ বন্ধের ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিক্ষোভ

নেত্রকোনা মেডিকেল কলেজ বন্ধের ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নেত্রকোনা মেডিকেল কলেজ বন্ধের ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (১৭ মার্চ) বেলা ১২টার দিকে নেত্রকোনা সদর হাসপাতাল প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে ‘জেলার সর্বস্তরের জনগণে’র ব্যানারে এই কর্মসূচিতে মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। 

আন্দোলনকারী শিক্ষার্থীরা পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সমাবেশ করে। এ সময় কলেজের শিক্ষার্থীরা স্লোগান দেন, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। জেগেছে রে জেগেছে, নেত্রকোণা জেগেছে। তুমি কে আমি কে, এনএমসিআর এনএমসিআর।

সমাবেশে মাজহারুল আমিন বলেন, ‘নেত্রকোনা মেডিকেল কলেজ বন্ধ করে দেয়ার যে ষড়যন্ত্র চলছে তা এখানের শিক্ষক-শিক্ষার্থীসহ নেত্রকোনাবাসী মেনে নেবে না। অবিলম্বে কলেজের মান নিয়ে ট্যাগ দেওয়া বন্ধ করে কলেজের সমস্যার সমাধান করতে হবে। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।’

সমাবেশে বক্তব্য দেন, ডাক্তার মাজহারুল আমিন, মারুফুল হক শাম্মী, শিক্ষার্থী জামিল ইমতিয়াজ, নিশাত হাসান ইমনসহ অন্যরা।

এমআই/ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নেত্রকোনা মেডিকেল কলেজ
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত