০৫ মার্চ, ২০২৫ ০২:০০ পিএম

৪১ জেলার সিভিল সার্জন পদে রদবদল

৪১ জেলার সিভিল সার্জন পদে রদবদল
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের ৪১ জেলায় সিভিল সার্জন পদে রদবদল এনেছে সরকার। সম্প্রতি ২৯টি জেলার সিভিল সার্জনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার পর সেগুলোতে নতুন পদায়নসহ আরও কিছু জেলায় রদবদল আনা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব সানজিদা শারমিন স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি/পদায়ন করা কর্মকর্তারা আগামী বৃহস্পতিবারের (৬ মার্চ) মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় রোববার (৯ মার্চ) থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

প্রথম প্রজ্ঞাপনের ১২ জেলায় নিয়োগ পাওয়া সিভিল সার্জনরা হলেন–রাজবাড়ীতে ডা. এস এম মাসুদ (চলতি দায়িত্ব), চাঁপাইনবাবগঞ্জে ডা. এ কে এম শাহাব উদ্দিন (চলতি দায়িত্ব), বগুড়ায় ডা. এ কে এম মোফাখ্খারুল ইসলাম (চলতি দায়িত্ব), বাগেরহাটে ডা. আ স ম মাহবুবুল আলম (চলতি দায়িত্ব), রাজশাহীতে ডা. এস আই এম রাজিউল করিম (চলতি দায়িত্ব), কুমিল্লায় ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ, ঝিনাইদহে ডা. মো. কামরুজ্জামান (চলতি দায়িত্ব)।

এ ছাড়া ময়মনসিংহে ডা. মোহাম্মদ ছাইফুল ইসলাম খান, বান্দরবানে ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী (চলতি দায়িত্ব), লক্ষ্মীপুরে ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন, খুলনায় ডা. মোছা. মাহফুজা খাতুন (চলতি দায়িত্ব), মাদারীপুরে ডা. মোহাম্মদ শরীফুল আবেদীন কমল (চলতি দায়িত্ব)।

অপর প্রজ্ঞাপনে ২৯ জেলায় নিয়োগ পাওয়া সিভিল সার্জনরা হলেন–বরিশালে ডা. এস এম মনজুর-এ-এলাহী (চলতি দায়িত্ব), কুষ্টিয়ায় ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন (চলতি দায়িত্ব), গাজীপুরে ডা. মো. গোলাম মাওলা (চলতি দায়িত্ব), শরীয়তপুরে ডা. মো. রেহান উদ্দিন, সিলেটে ডা. মোহাম্মদ নাসির উদ্দিন (চলতি দায়িত্ব), নোয়াখালীতে ডা. মরিয়ম সিমি (চলতি দায়িত্ব), পিরোজপুরে ডা. মো. মতিউর রহমান।

কক্সবাজারে ডা. মোহাম্মদুল হক, ঝালকাঠিতে ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর (চলতি দায়িত্ব), ফেনীতে ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, পাবনায় ডা. মো. আবুল কালাম আজাদ, শেরপুরে ডা. মুহাম্মদ শাহীন, জামালপুরে ডা. মোহাম্মদ আজিজুল হক (চলতি দায়িত্ব), পটুয়াখালীতে ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া, মেহেরপুরে ডা. এ কে এম আবু সাঈদ (চলতি দায়িত্ব), নেত্রকোনায় ডা. মো. মামুনুর রহমান (চলতি দায়িত্ব), টাঙ্গাইলে ডা. ফরাজী মো. মাহবুবুল আলম মঞ্জু (চলতি দায়িত্ব), পঞ্চগড়ে ডা. মো. মিজানুর রহমান (চলতি দায়িত্ব), ঠাকুরগাঁওয়ে ডা. শ্যামলী সাহা (চলতি দায়িত্ব), কুড়িগ্রামে ডা. মো. আল মামুন (চলতি দায়িত্ব), গাইবান্ধায় ডা. মো. রফিকুজ্জামান (চলতি দায়িত্ব)।

এ ছাড়া জয়পুরহাটে ডা. স্বপন কুমার বিশ্বাস (চলতি দায়িত্ব), লালমনিরহাটে ডা. আব্দুল হাকিম, কিশোরগঞ্জে ডা. অভিজিত শর্মা, বরগুনায় ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ (চলতি দায়িত্ব), নওগাঁয় ডা. মো. আমিনুল ইসলাম, রংপুরে ডা. শাহীন সুলতানা (চলতি দায়িত্ব), নীলফামারীতে ডা. মো. আব্দুর রাজ্জাক (চলতি দায়িত্ব), মানিকগঞ্জে ডা. আসিফ মাহমুদ নিয়োগ পেয়েছেন।

এর আগে ২ মার্চ উপসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত আরেক প্রজ্ঞাপনে ২৯ জেলার সিভিল সার্জনকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়। ওএসডির আদেশ পাওয়া সিভিল সার্জনরা হলেন—বরিশালের সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. মো. আকুল উদ্দিন, শরিয়তপুরের সিভিল সার্জন ডা. আবুল হাদি মোহাম্মদ শাহ পরান, সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, নোয়াখালীর সিভিল সার্জন ডা. ইফতেখার, পিরোজপুরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, কক্সবাজারের সিভিল সার্জন ডা. আসিফ আহমেদ হাওলাদার, ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম, ফেনীর সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিন, পাবনার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান।

শেরপুরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ জসিম উদ্দিন, জামালপুরের সিভিল সার্জন ডা. মো. ফজলুল হক, পটুয়াখালীর সিভিল সার্জন ডা. এস এম কবির হোসেন, মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. মহীউদ্দিন, নেত্রকোণার সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া, ঠাকুগাঁওয়ের সিভিল সার্জন ডা. নূর নেওয়াজ আহমেদ, গাইবান্ধার সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা, জয়পুরহাটের সিভিল সার্জন ডা. রুহুল আমিন, গাজীপুরের সিভিল সার্জনরা. মাহমুদা আখতার, কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম।

বরগুনার সিভিল সার্জন ডা. প্রদীপ চন্দ্র মন্ডল, নওগাঁর সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম, রংপুরের সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী, নীলফামারীর সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. মোকছেদুল মোমিন, লালমনিরহাটের সিভিল সার্জন নির্মলেন্দু রায়, পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এবং কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মনজুর এ মোর্শেদ।

►প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
  এই বিভাগের সর্বাধিক পঠিত