১৩ ফেব্রুয়ারী, ২০২৫ ০৯:৩৫ পিএম

প্রধান উপদেষ্টার সঙ্গে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর বৈঠক

প্রধান উপদেষ্টার সঙ্গে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) স্বাস্থ্যমন্ত্রী আবদুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের (ডব্লিউজিএস) ফাঁকে তিনি এ সাক্ষাৎ করেন।

বিশ্বের শীর্ষ সরকারি নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনার মতো ব্যক্তিত্বদের কাছ থেকে আমরা শেখার সুযোগ পাই।’

ডব্লিউজিএস মূলত বিশ্বজুড়ে অভিজ্ঞ ব্যক্তিদের দক্ষতা বিনিময়ের একটি প্ল্যাটফর্ম, যেখানে ভবিষ্যৎ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উভয় নেতা ডব্লিউজিএসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

মোহাম্মদ আল ওয়াইস বাংলাদেশের গুরুত্বপূর্ণ এ সময়ে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে বাংলাদেশ ও সংযুক্ত আরব-আমিরাতের সম্পর্ক আরও গভীর হবে এবং আগামী বছরগুলোতে উভয় দেশ ব্যবসা-বাণিজ্য ও স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে।

অধ্যাপক ইউনূস আমিরাতের স্বাস্থ্য খাতে অগ্রগতির প্রশংসা করেন এবং বিভিন্ন রোগ প্রতিরোধে দেশটির সফল কার্যক্রমের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানান, কারণ দেশটি এক মিলিয়নেরও বেশি বাংলাদেশিকে কাজের সুযোগ করে দিয়েছে, যা দুই দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়াও প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফী সিদ্দিকী ও বাংলাদেশের প্রধান এসডিজি সমন্বয়কারী এবং সিনিয়র সচিব লামিয়া মোরশেদ বৈঠকে যোগ দেন।

টিআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : প্রধান উপদেষ্টা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক