১৩ ফেব্রুয়ারী, ২০২৫ ১০:১৯ এএম

বাংলাদেশের স্বাস্থ্যখাত ধ্বংস হলে পার্শ্ববর্তী দেশের লাভ: ডা. ডোনার

বাংলাদেশের স্বাস্থ্যখাত ধ্বংস হলে পার্শ্ববর্তী দেশের লাভ: ডা. ডোনার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশের স্বাস্থ্যখাত ধ্বংস হলে পার্শ্ববর্তী দেশের লাভ হয় বলে মন্তব্য করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। একই সাথে দেশের ভঙ্গুর স্বাস্থ্যখাতের জন্য পার্শ্ববর্তী দেশ প্রতিবছর বাংলাদেশ থেকে ১০ বিলিয়ন ডলার আয় করে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর মেডিকেল কলেজের শহীদ রফিকুল ইসলাম মিলনায়তনে ড্যাব রংপুর বিভাগীয় সমাবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক ডোনার বলেন, পার্শ্ববর্তী দেশকে প্রতিবছর ১০ বিলিয়ন ডলার আয় দেওয়ার লক্ষ্যে একটি মাস্টারপ্ল্যান করে বিগত সরকার দেশের স্বাস্থ্যখাত দুর্নীতি করে ধ্বংস করে দিয়েছে।

তিনি বলেন, বিগত সরকার দুর্নীতি করেও যদি স্বাস্থ্যখাতের উন্নতি করত, তা হলেও ভালো হতো। সেটাও হয়নি। বিএনপি সরকার ২০০৬ সালে স্বাস্থ্যখাতে যা করে গেছে, তার থেকে উন্নতি তো হয়নি, বরং গত ১৬ বছরে ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার।

ড্যাব নেতা আরও বলেন, বিএনপি সমমনা দল ক্ষমতায় এলে আগামী ১০ বছরের জন্য স্বাস্থ্যখাতের উন্নয়ন নিয়ে পরিকল্পনা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়ার ৩১ দফার মধ্যেও স্বাস্থ্য খাতের কথা বলা হয়েছে।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত