০৭ ফেব্রুয়ারী, ২০২৫ ০৩:১৫ পিএম

ওমরাহ পালনে মেনিনজাইটিস টিকার বাধ্যবাধকতা প্রত্যাহার

ওমরাহ পালনে মেনিনজাইটিস টিকার বাধ্যবাধকতা প্রত্যাহার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: হজ বা ওমরা পালনে সৌদি আরবে ভ্রমণকারীদের মেনিনজাইটিস টিকা নেওয়ার প্রয়োজন নেই। টিকা নেওয়া সংক্রান্ত আগের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দেশটির জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন (জিএসিএ) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করেন।

এর আগে সৌদি সরকার পবিত্র হজ বা ওমরা পালন করতে সৌদি আরবগামী ভিসাধারীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা ও টিকা (মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা) বাধ্যতামূলক করে। বাংলাদেশি হজযাত্রীদের এই টিকা বিনামূল্যে সরবরাহ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। ১০ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হওয়ার কথা ছিল।

গত ২০ জানুয়ারি সৌদি আরব সরকারের নির্দেশনার আলোকে বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম দেশের সব এয়ারলাইন্স ও বিমানবন্দর সংশ্লিষ্ট সব পক্ষকে এ সংক্রান্ত একটি চিঠি দেন। 

চিঠিতে বলা হয়েছে, যারা ওমরা বা হজ করতে ভিজিট ভিসায় সৌদি আরব ভ্রমণে যাবেন, তাদের সবার জন্য এ নিয়ম প্রযোজ্য হবে। সৌদি আরবে ভ্রমণের কমপক্ষে ১০ দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে। ভ্রমণের সময় টিকা নেওয়ার সনদ সঙ্গে রাখতে হবে।

এদিকে পবিত্র রমজান মাস শুরু হতে এক মাসেরও কম সময় বাকি। বছরের অন্যান্য সময়ের তুলনায় রমজানে সবচেয়ে বেশি মানুষ ওমরা করতে যান। মেনিনজাইটিস টিকার বাধ্যবাধকতার কারণে সাধারণ মানুষের সৌদিতে যাওয়া কঠিন হয়ে পড়েছিল। কিন্তু সিদ্ধান্ত পরিবর্তনের কারণে এখন সবাই নির্বিঘ্নে সৌদিতে গিয়ে ওমরা করতে পারবেন।

এসএইচবি

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক