গাজীপুরে অবৈধ হাসপাতালে সিলগালা
মেডিভয়েস রিপোর্ট: বৈধতা না থাকায় গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার হাসপাতাল সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাসপাতালটিকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছে স্কয়ার হাসপাতালটি। অবৈধভাবে নিম্নমানের চিকিৎসাসেবা দিয়ে আসছিল এ হাসপাতাল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ অভিযানে নেতৃত্ব দেন।
জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মেডিভয়েসকে বলেন, হাসপাতালের লাইসেন্স না থাকা, ফার্মাসিস্ট না থাকা, তালিকা অনুযায়ী চিকিৎসক না থাকা, প্রতারণামূলক বিজ্ঞাপন বানানো, মেয়াদোত্তীর্ণ ওষধ বিক্রি, পরিবেশ ছাড়পত্র না থাকা, ড্রাগের অনুমোদন না থাকাসহ নানা অনিয়ম রয়েছে। এসব অবৈধ কার্যকলাপের সত্যতা পাওয়ায় হাসপাতালটিকে সিলগালা করা হয়।
এই অভিযান অব্যাহত থাকবে জানিয়ে দিল আফরোজ আরও বলেন, পর্যায়ক্রমে যে কয়টি অবৈধ ক্লিনিক আছে, প্রত্যেকটাতে অভিযান পরিচালনা করা হবে।
এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান আজাদ দুপুরে মেডিভয়েসকে বলেন, সিলগালা করা হাসপাতালটিকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা এবং লাইসেন্স না থাকায় ‘দ্য মেডিক্যাল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’ অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করে তার জিম্মায় দেওয়া হয়েছে বলে জানান ডা. মো. লুৎফর রহমান।
এমআই/এনএআর/এমইউ/
-
২১ এপ্রিল, ২০২৬
বিএমডিসির নিবন্ধন জালিয়াতি
পিরোজপুরে ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞের দুই বছরের সাজা
-
০৯ সেপ্টেম্বর, ২০২৫
-
০৫ ফেব্রুয়ারী, ২০২৫
-
১৩ মার্চ, ২০২৪
-
৩১ জানুয়ারী, ২০২৪
-
১৮ জানুয়ারী, ২০২৪
-
০৬ অক্টোবর, ২০২৩
-
২২ সেপ্টেম্বর, ২০২৩