০৫ ফেব্রুয়ারী, ২০২৫ ১০:০৩ এএম

মেডিকেলে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মেডিকেলে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিভিন্ন মাদ্রাসা থেকে যেসব শিক্ষার্থী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হবেন তাদের সংবর্ধনা দেবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। একই সাথে পাবলিক বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত শিক্ষার্থীদেরও এই সংবর্ধনা দেওয়া হবে।

সংবর্ধনা দেওয়ার লক্ষ্যে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তথ্য প্রেরণের জন্য অধিদপ্তর থেকে প্রতিষ্ঠানের অধ্যক্ষদের নির্দেশ দেওয়া হয়েছে। অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসাইন স্বাক্ষরিত চিঠি অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল স্তরের মাদ্রাসা থেকে যেসব শিক্ষার্থী ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে সেসব শিক্ষার্থীদের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে সংবর্ধনা প্রদান করা হবে। সেজন্য তথ্য সংগ্রহ করার কাজ শুরু করেছে অধিদপ্তর।

চিঠিতে তথ্য সংগ্রহের একটি ছক সংযুক্ত করা হয়েছে। ছক অনুযায়ী ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তথ্য পাঠানোর জন্য অনুরোধ করেছে অধিদপ্তর। সেখানে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের মাদ্রাসার নাম, ঠিকানা, বাবার নাম, মোবাইল নম্বর, ভর্তি রোল বা রেজিস্ট্রেশন নম্বর ও প্রতিষ্ঠানের নাম চাওয়া হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বলছে, মাদ্রাসার শিক্ষার্থীরা আজ পাবলিক বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ বুয়েটসহ সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সাফল্যের সাথে পড়াশোনা করছে। মাদ্রাসা শিক্ষার প্রসার ও মেধাবীদের সম্মান এবং শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের জন্য মহাপরিচালক এই উদ্যোগ নিয়েছেন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মেডিকেল ভর্তি পরীক্ষা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক