২৯ জানুয়ারী, ২০২৫ ০১:০৮ পিএম

অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিতে নিটোরে মার্কিন চিকিৎসকদল

অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিতে নিটোরে মার্কিন চিকিৎসকদল
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিতে আমেরিকার আট সদস্যের চিকিৎসক দল বাংলাদেশ এসেছেন। আজ বুধবার (২৯ জানুয়ারি) জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসা দেওয়ার কথা রয়েছে তাঁদের।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে থেকে আন্দোলনে গুরুতর আহতদের চিকিৎসা দেবেন আমেরিকান চিকিৎসকরা।

এর আগে সোমবার (২৭ জানুয়ারি) বাংলাদেশে আসেন আট সদস্যের এই মার্কিন চিকিৎসক দল।

এদিকে উন্নত চিকিৎসার জন্য ছয়জনকে থাইল্যান্ডের ব্যাংককে পাঠানো হচ্ছে। তাঁরা গুলিবিদ্ধ হয়ে চোখ এবং মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন।

এসআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : গণঅভ্যুত্থান
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক