ট্রাম্পের আদেশে বিশ্বব্যাপী তিন প্রাণঘাতী রোগের ওষুধ সহায়তা বন্ধ
মেডিভয়েস রিপোর্ট: বিশ্বের দরিদ্র দেশগুলোতে বিনামূল্যে এইচআইভি, ম্যালেরিয়া ও যক্ষ্মার মতো প্রাণঘাতী তিনটি রোগের ওষুধ এবং নবজাতকদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সরবরাহ বন্ধ করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সরকার। ইতোমধ্যে দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) সমর্থিত দেশগুলোতে এই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) থেকে ইউএসএআইডির সঙ্গে কাজ করা ঠিকাদার ও অংশীদার প্রতিষ্ঠানগুলো এমন নির্দেশনা পেতে শুরু করেছে। এর ফলে তাদের কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করতে হবে। সূত্র জানায়, ট্রাম্প ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকে একটি নির্বাহী আদেশের মাধ্যমে বিশ্বব্যাপী মার্কিন সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত নেন। এই ওষুধ সরবরাহ বন্ধ সেই নির্বাহী আদেশের অংশ।
এমন একটি নথি চেমনিক্স নামের একটি বড় মার্কিন পরামর্শক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ওষুধ সরবরাহে ইউএসএআইডির সঙ্গে কাজ করে।
নথিতে এইচআইভি, ম্যালেরিয়া, যক্ষ্মা, গর্ভনিরোধক এবং মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা সামগ্রী সরবরাহ বন্ধের কথা উল্লেখ করা হয়েছে। ইউএসএআইডির একজন সূত্র এবং সংস্থাটির একজন সাবেক কর্মকর্তা রয়টার্সকে বিষয়টি জানিয়েছেন।
চলতি মাসের শুরুতে ইউএসএআইডি থেকে সরে দাঁড়িয়েছেন এমন একজন কর্মকর্তা আতুল গাওয়ান্দে। তিনি বলেন, এটি একটি বিপর্যয়। দাতব্য সংস্থা থেকে প্রাপ্ত ওষুধ দিয়ে ২০ মিলিয়ন এইচআইভি আক্রান্ত মানুষ বেঁচে আছেন। এটি আজ থেকে বন্ধ হয়ে যাচ্ছে।
এ বিষয়ে চেমনিক্স ও ইউএসএআইডি রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
গাওয়ান্দে বলেছেন, রোগের চিকিৎসায় বিঘ্ন ঘটলে রোগীরা অসুস্থ হয়ে পড়ার ঝুঁকিতে থাকবে। এইচআইভির ক্ষেত্রে ভাইরাস অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ার সম্ভাবনাও বেড়ে যাবে।
তিনি আরও জানান, অন্যান্য অংশীদার সংগঠনগুলোও নোটিশ পেয়েছে, যার ফলে তারা তাদের হাতে থাকা ওষুধ সরবরাহ করতে পারবে না বা ইউএসএআইডি অর্থায়িত ক্লিনিকগুলো চালু রাখতে পারবে না। ২৩টি দেশে ৬.৫ মিলিয়ন এতিম ও এইচআইভি আক্রান্ত দুর্বল শিশুদের জন্য কাজ করা সংস্থাগুলোকে ক্ষতিগ্রস্ত করছে বলেও জানান তিনি।
প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব গ্রহণের দিন যেসব দেশে যুক্তরাষ্ট্র সহায়তা দিত, সেগুলোর অবস্থা পর্যালোচনা করার সিদ্ধান্ত নেন। এই পর্যালোচনা না হওয়া পর্যন্ত অন্তত ৯০ দিন এসব সহায়তা বন্ধ থাকবে। এ ছাড়া ইউএসএআইডির প্রায় ৬০ জন উচ্চপদস্থ কর্মীকে ছুটিতে পাঠানো হয়েছে।
এমআই/এনএআর/
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
উপলক্ষ ফিফা ওয়ার্ল্ড কাপ
দেশের খেলোয়াড়দের জন্য মাইকেয়ারে ফ্রি হেলথ ক্যাম্প
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
উপলক্ষ ফিফা ওয়ার্ল্ড কাপ
দেশের খেলোয়াড়দের জন্য মাইকেয়ারে ফ্রি হেলথ ক্যাম্প
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক