২৮ জানুয়ারী, ২০২৫ ০৫:০১ পিএম
জুলাই গণঅভ্যুত্থান

চোখ ও মেরুদণ্ডে গুলিবিদ্ধ দু’জনকে নেওয়া হলো সিঙ্গাপুরে

চোখ ও মেরুদণ্ডে গুলিবিদ্ধ দু’জনকে নেওয়া হলো সিঙ্গাপুরে
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জুলাইয়ের গণঅভ্যুত্থানে চোখ ও মেরুদণ্ডে গুলিবিদ্ধ দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৮টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন তারা।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর যাওয়া দুইজন হলেন ইমরান হোসাইন ও মহিউদ্দিন রাব্বি। এর মধ্যে ইমরান চোখে গুলিবিদ্ধ হয়েছিলেন। আর মহিউদ্দিন রাব্বি গুলিবিদ্ধ হয়েছিলেন মেরুদণ্ডে।

জানা গেছে, সিঙ্গাপুরের ন্যাশনাল আই সেন্টার এবং ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হবে। এর আগে ইমরান জাতীয় চক্ষু বিজ্ঞান ইনিস্টিউট ও হাসপাতাল এবং মহিউদ্দিন রাব্বি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।

এসআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : জুলাই গণঅভ্যুত্থান
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক