২৭ জানুয়ারী, ২০২৫ ০৫:৪৩ পিএম

গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সরঞ্জাম দেবে চীন

গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সরঞ্জাম দেবে চীন
ছবি : সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় চীন চিকিৎসা সরঞ্জাম সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দেশটির বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত এইচ. ই ইয়াও ওয়েন।

রোববার (২৬ জানুয়ারি) সকালে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ওয়ামি স্ট্রাস্ট মাঠে চীন ও জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এইচ. ই ইয়াও ওয়েন বলেন, ঢাকা ও আশপাশের শহরের বর্জ্য প্রকল্প স্থাপন করছে। আগামীতে বাংলাদেশের জনগণ আরও সস্তায় বিদ্যৎ ব্যবহার করতে পারবে। সেইসঙ্গে ঢাকায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণের প্রকল্প নিয়েছে চীন।

তিনি বলেন, চীন সরকারের পক্ষ থেকে গাজীপুরের জনগণের জন্য কিছু শীতের কম্বল ও খাদ্যসামগ্রী নিয়ে এসেছি। শীতকালীন তাপমাত্রা হ্রাস পাওয়ায় অনেকের জীবন মাত্রা দুরুহ হয়ে পড়েছে। এই কম্বল শীত নিবারণে সহায়ক হবে।

তিনি আরও বলেন, ‘জামায়াতের আমিরকে ধন্যবাদ জানাই, বাংলাদেশের মানুষকে সহায়তা করার সুযোগ করে দিয়েছেন। আমি এই ওয়ামি স্কুল পরির্দশন করে খুশি হয়েছি। এই স্কুলে অনেক এতিম শিক্ষাথী জামায়াতে ইসলামীর মাধ্যমে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই এতিম শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে। আমরা এই প্রতিষ্ঠানে চীনের পক্ষ থেকে সহায়তা দিবো।’

চীনের রাষ্ট্রদূত বলেন, ‘আমরা চীন রাষ্ট্রে ভবিষতে এতিম ও শিক্ষকদের আমন্ত্রণ জানাব আমাদের চীনের জীবনযাত্রা দেখার জন্য। চীন বাংলাদেশের উন্নয়নে সহায়তা করে থাকে চীনে কোটির উপরে মুসলমান রয়েছে। সেখানে বাংলাদেশ জামায়াতের আমির পরিদর্শন করে তাদের জীবনমান দেখেছেন।’

তিনি বলেন, চীন বাংলাদেশ কুটনীতিক সম্পর্ক ভাল রয়েছে। দুই দেশের বন্ধন আরও মজবুত করার জন্য চেষ্টা করা হচ্ছে। যার বার্তা বাংলাদেশের জনগণের কাছে পৌঁছে দিবো। তিনি আগামীতে চীনের বর্ষপূতিতে বাংলাদেশের জনগণকে আমন্ত্রণ জানিয়ে কম্বলসহ খাদ্যসামগ্রী সহায়তা করতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পর থেকে চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ১৯৭৬ সাল থেকে বাংলাদেশের উন্নয়নে চীন আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার। বাংলাদেশের যতগুলো বড় প্রকল্প রয়েছে, তার অধিকাংশগুলোতে চীনের সহায়তা রয়েছে। বাংলাদেশের দীর্ঘতম সেতুতে চীনের আর্থিক এবং কারিগরি সহায়তা পার্টনারশিপ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। যা বাংলাদেশের দক্ষিণবঙ্গের প্রায় সাড়ে ৫ কোটি মানুষের জীবনকে সহজ করে দিয়েছে।’

এ সময় অনুষ্ঠানে গাজীপুর জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলম, জেলা জামায়াতের সেক্রেটারি মো. সফিউদ্দিন আহম্মেদ, কেন্দ্রীয় শিবিরের সাবেক সভাপতি সালাউদ্দিন আইয়ুবী, কালিয়াকৈর উপজেলা জামায়াতের আমির মো. বেলাল উদ্দিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

এমআই/এসএইচ
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চীন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক