আন্দোলনে আহত চক্ষু রোগীদের চিকিৎসা দেবেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকরা
মেডিভয়েস রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত গুরুতর চক্ষু রোগীদের আগামী ১-২ ফেব্রুয়ারি চিকিৎসা দেবেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকরা। আজ রোববার (২৬ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, ন্যাশনাল আই সেন্টার এবং ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল এন্ড আলেক্সেন্ডার হসপিটালের বিশেষজ্ঞ রেটিনা, কর্নিয়া, নিউরো অফথ্যালমোলজি এবং অকুলোপ্লাস্টি সার্জনরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত গুরুতর চক্ষু রোগীদের সেবা দান করবেন।
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং ধানমন্ডির বাংলাদেশ আই হসপিটালে সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত এ চিকিৎসা দেওয়া হবে।
সংশ্লিষ্টদের ০১৩৩৭৩৪৩৩৮৯ (এনআইও এন্ড এইচ) ও ১০৬২০ (বাংলাদেশ আই হসপিটাল) নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।