২৩ জানুয়ারী, ২০২৫ ০৪:৩৩ পিএম

কারাগার থেকে মুক্ত হলেন ডা. সাদীসহ পাঁচজন

কারাগার থেকে মুক্ত হলেন ডা. সাদীসহ পাঁচজন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কারাগার থেকে বের হয়েছেন রাজধানীর ডেল্টা হেলথকেয়ার হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাদী বিন শামসসহ পাঁচজন। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে বের হন তাঁরা।

গতকাল বুধবার (২২ জানুয়ারি) ডা. সাদী বিন শামসসহ পাঁচজনের জামিন মঞ্জুর করেন আদালত।

এর আগে গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরা এলাকায় শহীদ ইসমাইলের চিকিৎসায় অবহেলার অভিযোগে ১৭ জানুয়ারি ডা. সাদীসহ পাঁচজনকে গ্রেপ্তার করে রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ। পরেদিন শনিবার (১৮ জানুয়ারি) তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার সাব-ইন্সপেক্টর হিরণ মোল্লা এ ঘটনায় করা হত্যা মামলায় তাঁদের কারাগারে আটক রাখার আবেদন জানিয়ে আদালতে হাজির করেন।

ডা. সাদীকে গ্রেপ্তারের ঘটনায় প্রতিবাদ জানায় মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকদের সংগঠন ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস্ অব বাংলাদেশের (ইউমব), ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ), জাতীয় নাগরিক কমিটিসহ বিভিন্ন সংগঠন।

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক