১৪ জানুয়ারী, ২০২৫ ০৪:০৬ পিএম

বিএসএমএমইউর লিখিত পরীক্ষায় মানতে হবে যেসব নির্দেশনা

বিএসএমএমইউর লিখিত পরীক্ষায় মানতে হবে যেসব নির্দেশনা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জানুয়ারি-২০২৫ শিক্ষাবর্ষের লিখিত পরীক্ষায় অংশগ্রহণে পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ব্যাগসহ যে কোনো ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস পরীক্ষার হলে না নেওয়ার অনুরোধ করা হয়েছে এতে।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, লিখিত পরীক্ষার দিনে পরীক্ষার্থীদের ব্যাগ, হাত ঘড়ি, মোবাইল ফোন কিংবা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার হলে না আসার জন্য অনুরোধ করা হলো।

এছাড়া রোল নম্বর জটিলতার কারণে অনেকের নতুন রোল নম্বর নির্ধারিত করা হয়েছে উল্লেখ করে নোটিসে বলা হয়েছে, পরীক্ষার্থীদের নতুন করে প্রবেশপত্র প্রিন্ট করে পরীক্ষার হলে আসার জন্য অনুরোধ করা হলো।

►নোটিসটি দেখতে ক্লিক করুন

এসআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত