ভারতে এইচএমপিভি শনাক্ত, ঝুঁকি এরাতে সাতক্ষীরা ইমিগ্রেশনে মেডিকেল ক্যাম্প
মেডিভয়েস রিপোর্ট: করোনা ও এমপক্সের পর এবার ভারতে দু’জন শিশুর শরীরে নতুন ভাইরাস হিউম্যান মেটোপনিউমো ভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত হয়েছে। এইচএমপিভি ভাইরাস সংক্রমণ রোধে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর চেকপোস্ট ইমিগ্রেশনে সতর্কাবস্থা জারি করে স্থাপন করা হয়েছে মেডিকেল ক্যাম্প।
শনিবার (১১ জানুয়ারি) সকাল থেকে ৫ সদস্যের মেডিকেল টিম কাজ করছেন ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশনে। ভারত থেকে আসা সন্দেহজনক যাত্রীদের হ্যান্ড থার্মাল স্ক্যান দিয়ে শরীরের তাপমাত্রা ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।
সম্প্রতি চীন এবং পার্শ্ববর্তী দেশ ভারতে তৃতীয় শ্রেণি ও অষ্টম শ্রেণির দুজন শিশুর শরীরে দেখা দিয়েছে ভাইরাসটি। এ থেকে সুরক্ষায় শনিবার সকাল থেকে ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ভারত থেকে আসা সব পাসপোর্টধারী যাত্রী ও আমদানিকৃত পণ্য পরিবহনের সব ট্রাক ড্রাইভার ও হেল্পারকেও স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। মাস্ক পরাসহ বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দেওয়া হচ্ছে। তবে ভোমরা কাস্টম ইমিগ্রেশনের এ ধরনের উদ্যোগ নেওয়ায় পাসপোর্টধারী যাত্রী সাধারণরাও বেশ খুশি।
ভাইরাস থেকে সুরক্ষা পেতে শনিবার সকালে ভারত থেকে আসা পাসপোর্টধারী যাত্রী ও আমদানিকৃত পণ্য পরিবহনের সকল ট্রাক ড্রাইভার ও হেল্পারকেও স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছে ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগ। মাস্ক পরাসহ বিভিন্ন সচেতনমূলক পরামর্শ দেওয়া হচ্ছে। ভোমরা কাস্টমস ইমিগ্রেশনের এ ধরনের উদ্যোগে ভ্রমণকারীরাও বেশ খুশি।
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশনের মেডিকেল টিমের ইনচার্জ, সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের স্বাস্থ্য পরিদর্শক ডা. আব্দুস শহিদ জানান, করোনা এবং এমপক্সের পর সম্প্রতি ভারতে দুই শিশুর শরীরে নতুন ভাইরাস এইচএমপিভি শনাক্ত হয়েছে। সংক্রমণ রোধে ভোমরা ইমিগ্রেশনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচ সদস্যের একটি মেডিকেল টিম কাজ করছে।
ভারত থেকে আসা পাসপোর্টধারী যাত্রী এবং আমদানিকৃত পণ্যবাহী ট্রাক চালক ও হেল্পারদের শরীরের তাপমাত্রা হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে পরীক্ষা করা হচ্ছে, যাতে তা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে কিনা নিশ্চিত হওয়া যায়। পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষাও সম্পন্ন করা হচ্ছে।
যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, মাস্ক পরা, নিরাপদ দূরত্ব বজায় রাখা, এবং সর্দি, কাশি বা জ্বর থাকলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তাদের আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। একই সঙ্গে পাসপোর্টধারীদের নাম এবং পাসপোর্ট নম্বর লিপিবদ্ধ করা হচ্ছে।
তাছারা তিনি বলেন, কারও শরীরের তাপমাত্রা যদি ৩৮ ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি পাওয়া যায়, তাহলে তাদেরকে কোয়ারেন্টাইনের জন্য স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
টিআই
-
১৮ জানুয়ারী, ২০২৫
-
১৭ জানুয়ারী, ২০২৫
-
১৬ জানুয়ারী, ২০২৫
-
১৬ জানুয়ারী, ২০২৫
-
১৬ জানুয়ারী, ২০২৫
-
১৩ জানুয়ারী, ২০২৫
-
১৩ জানুয়ারী, ২০২৫
-
১৩ জানুয়ারী, ২০২৫
-
১২ জানুয়ারী, ২০২৫