১০ জানুয়ারী, ২০২৫ ০৮:১৭ পিএম

নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের দাবানল, মৃত্যু ১০

নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের দাবানল, মৃত্যু ১০

মেডিভয়েস রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে গত চারদিন ধরে তাণ্ডব চালাচ্ছে দাবানল। এরমধ্যে প্যালিসেডেস, ইটনের আগুন সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি করেছে। প্যালিসেডেসের আগুনে পুড়েছে ১৯ হাজার একর জমি। 

শুক্রবার (১০ জানুয়ারি) স্থানীয় সময় সকাল পর্যন্ত এই দাবানলটির মাত্র ৬ শতাংশ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার ফাইটাররা। ইটনের আগুন, যেটিতে পুড়েছে ১৩ হাজার একর জমি। সেটি একটুও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। হার্স্ট এর আগুনে পুড়েছে ৭৭১ একর জায়গা। এটি ৩৭ শতাংশ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। অপরদিকে কেনেথ দাবানলের আগুন ৩৫ শতাংশ নেভানো সম্ভব হয়েছে। এই দাবানলে পুড়েছে এক হাজার একর জায়গা।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ১ লাখ ৮০ হাজার মানুষকে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান রেখেই চলে যেতে বলা হয়েছে। আরও ২ লাখ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। তাদের যে কোনো সময় সরে যেতে বলা হতে পারে।

ভয়াবহ এ দাবানলে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অসংখ্য মানুষ। এছাড়া পুড়ে ছাই হয়ে গেছে ১০ হাজার বাড়ি-গাড়িসহ অন্যান্য অবকাঠামো।

লস অ্যাঞ্জেলসের বাসিন্দারা আগুন তাণ্ডব চালানোর পর নিজেদের বাড়ির কাছে যান। বেশিরভাগই দেখতে পেয়েছেন তাদের বাড়ির কোনো কিছু আর অবশিষ্ট নেই।  দাবানলের সুযোগ নিয়ে অনেকে সেখানে লুটপাট চালিয়েছেন। মানুষের সম্পদ রক্ষায় আক্রান্ত স্থানে ন্যাশনাল গার্ডের সেনাদের মোতায়েন করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া লুটপাটে জড়িত থাকায় অন্তত ২০ জনকে আটক করা হয়েছে।

এসআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও