১০ জানুয়ারী, ২০২৫ ০৩:৪৭ পিএম

চিকিৎসক নিচ্ছে সেনাবাহিনী, আবেদন শুরু আজ

চিকিৎসক নিচ্ছে সেনাবাহিনী, আবেদন শুরু আজ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে চিকিৎসক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেনাবাহিনীর ৮৫তম বিএমএ স্পেশাল (এএমসি) এবং ৭০তম বিএমএ স্পেশাল (এডিসি) কোর্সে অফিসার পদে পুরুষ ও নারী নিয়োগ দেওয়া হবে। ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে।

আবেদনের যোগ্যতা

আর্মি মেডিকেল কোর (নারী/পুরুষ): এমবিবিএস ডিগ্রিসহ ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বমোট জিপিএ-৯ থাকতে হবে (তবে যেকোনো পরীক্ষায় জিপিএ ৪.৫–এর কম নয়)।

আর্মি ডেন্টাল কোর (নারী/পুরুষ): বিডিএস ডিগ্রিসহ ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বমোট জিপিএ-৯ থাকতে হবে (তবে যেকোনো পরীক্ষায় জিপিএ ৪.৫-এর কম নয়।

বয়স

১ জুলাই ২০২৫ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর (অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ও প্রসারণে ৩২ ইঞ্চি, ওজন ৫৭ কেজি। নারী প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট, বুকের মাপ স্বাভাবিক ২৮ ও প্রসারণে ৩০ ইঞ্চি, ওজন ৪৮ কেজি।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীরা অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে ওয়েবসাইটে প্রবেশ করে হোমপেজের ওপরে ডান কোনায় APPLY NOW বাটনে ক্লিক করে বর্ণিত কোর্সে APPLY করতে হবে। আবেদনকারী প্রার্থীদের টেলিটক, ভিসা/মাস্টারকার্ড, ট্যাপ, বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে ১,০০০ টাকা আবেদন ফি ও ১,০০০ টাকা রেজিস্ট্রেশন ফি বাবদ মোট ২,০০০ টাকা প্রদান করতে হবে। আবেদনপ্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে এবং তাৎক্ষণিকভাবে লিখিত পরীক্ষার জন্য কল–আপ লেটার পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে কোনো অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো কাস্টমার সাপোর্ট নম্বরে (০১৭১৩১৬১৯৭৯) সরাসরি যোগাযোগ করা যাবে।

আবেদনের শেষ সময়: ৮ ফেব্রুয়ারি ২০২৫।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

এসএইচবি

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত