১০ জানুয়ারী, ২০২৫ ১০:১৪ এএম

দেশে প্রথমবার পাঁচজনের শরীরে রিওভাইরাস শনাক্ত

দেশে প্রথমবার পাঁচজনের শরীরে রিওভাইরাস শনাক্ত
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে প্রথমবারের মতো পাঁচজনের দেহে রিওভাইরাস শনাক্ত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। তবে তাদের কারো কোনো জটিলতা দেখা যায়নি। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন পাঁচজনই।

আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকালে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্দেহভাজন নিপাভাইরাসে আক্রান্ত ৪৮ জনের নমুনা পরীক্ষা করে পাঁচজনের শরীরে রিওভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তরা দেশের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা। খেঁজুরের কাঁচা রস খাওয়ার পাশাপাশি এনকেফালাইটিস বা মস্তিষ্কের প্রদাহের রেকর্ড ছিল। এরপর নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা করা হয়।

অধ্যাপক তাহমিনা শিরীন বলেন, রিওভাইরাসে সংক্রমিত হলে নিপা ভাইরাসের মতোই উপসর্গ দেখা দেয়। অর্থাৎ শ্বাস-প্রশ্বাসের সমস্যা, জ্বর, মাথাব্যথা, বমি ও ডায়রিয়া হতে পারে। মারাত্মক হলে নিউমোনিয়া, এমনকি এনকেফালাইটিস দেখা দিতে পারে। এতে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হয়। তবে এটি কিভাবে ছড়ায় তা আমরা এখনও নিশ্চিত নই, হাঁচি-কাশির মাধ্যমেও ছড়াতে পারে; আরও বিস্তর গবেষণা প্রয়োজন।

উল্লেখ্য, ‘রিওভাইরাস’ শব্দটি একটি সংক্ষিপ্ত রূপ, যার পূর্ণরূপ হলো ‘রেসপিরেটরি এন্টারিক অরফান ভাইরাস’। বিশ্বে প্রথম রিওভাইরাস শনাক্ত হয় ১৯৫০ সালে। শীতের সময় এর প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়ে থাকে।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক