০৮ জানুয়ারী, ২০২৫ ০৮:০৩ পিএম

স্বাস্থ্য উপদেষ্টার আলোর ক্লিনিক পরিদর্শন

স্বাস্থ্য উপদেষ্টার আলোর ক্লিনিক পরিদর্শন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর কড়াইলে সুইডিশ দাতা এজেন্সি সিডারের অর্থায়নে এবং ইউনিসেফের কারিগরি সহায়তায় পরিচালিত  আলো ক্লিনিক পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। এ সময় হাসপাতালে রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার খোঁজখবর নেন।

আজ বুধবার (৮ জানুয়ারি) স্বাস্থ্য উপদেষ্টা কড়াইলের আলো ক্লিনিক পরিদর্শন করেন।

নগর স্বাস্থ্যব্যবস্থায় এ ধরনের ক্লিনিকের উপযোগিতা রয়েছেবলে প্রশংসা করে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, এমন উদ্যোগে রোগীরা যেমন হাতের কাছেই দ্রুত চিকিৎসাসেবা পাবে, তেমনি তা অন্যান্য স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের ওপর চাপ কমাবে।

পরিদর্শনকালে আলো মডেল ক্লিনিকের কার্যক্রম সম্পর্কে প্রজেক্টের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মোহাম্মদ সাইদুর রহমান বলেন, আলো ক্লিনিকে সাধারণ রোগ, প্রসব-পূর্ব এবং প্রসব-পরবর্তী যত্ন, পরিবার পরিকল্পনার সহায়তা, ইপিআই টিকাদান, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, মৌসুমি রোগ, অসংক্রামক রোগের চিকিৎসাসেবা দেওয়া, বিনামূল্যে সেবা দেওয়াসহ ২৩ ধরনের ওষুধ সরবরাহ করা হয় এখানে।

এছাড়া রোগী নিবন্ধন থেকে শুরু করে প্রেসক্রিপশন লেখা এবং পরীক্ষার ফলাফল পর্যন্ত প্রতিটি ধাপ ডিজিটালাইজড। একবার নিবন্ধিত হলে, ভবিষ্যতের যেকোনো চিকিৎসা বা ফলোআপের জন্য চিকিৎসকরা রোগীর পূর্ববর্তী চিকিৎসার তথ্য দেখতে পারেন।

পরিদর্শনের সময় স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর ও ইউনিসেফ বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের প্রধান মায়া ভেনডেনেন্ট উপস্থিত ছিলেন।

টিআিই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নুরজাহান বেগম
ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক