এখন থেকে যেন কোনো প্রকার দুর্নীতি না হয়: স্বাস্থ্য উপদেষ্টা
মেডিভয়েস রিপোর্ট: ‘এখন থেকে যেন কোনো দুর্নীতি না হয়’ উল্লেখ করে হাসপাতালগুলোকে হুশিয়ার করে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। আজ সোমবার (১২ আগস্ট) দুপুরে কোটা আন্দোলনে আহতদের দেখার পর এই কথা বলেন তিনি।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘আগে কী হয়েছে জানি না, এখন থেকে যেন কোনো প্রকার দুর্নীতি না হয়। সব ধরনের দুর্নীতি বন্ধ করতে হবে।’
তিনি বলেন, ‘এদেশ ধনী, গরিব, কৃষক, মজুর সবার। টিকিট কাটা থেকে শুরু করে বিভিন্নভাবে টাকা দিয়ে মানুষ একজনকে পেছনে ফেলে আগে নিজের কাজ করাতে চায়। এসব দুর্নীতি বন্ধ করতে হবে। আমরা এদেশের নাগরিক। দুর্নীতি করে সবাই তো এদেশ থেকে বেরিয়ে অন্য দেশে যেতে পারবে না। আমাদের এখানেই থাকতে হবে। আমি অনেক কিছু জেনেছি। সামনে আলোচনা করবো।’
নুরজাহান বেগম হাসপাতালগুলোকে উদ্দেশ্য করে বলেন, ‘পৃথিবীতে অনেক প্রতিষ্ঠান মানুষের জন্য ব্যয় করতে রাজি আছে। আমাদের সে সুযোগ নিতে হবে। আপনাদের কী লাগবে- উন্নতমানের মেশিনারিজ, আইসিইউ কিংবা যা লাগে সেটার জন্য আমাকে জানান। আমরা ব্যবস্থা করবো।’
এ সময় তিনি ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে কথা বলেন।
স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. শফিকুল আলম চৌধুরী, উপাধ্যক্ষ ডা. দেবেশ চন্দ্র তালুকদার ও ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
এনএআর/
-
০৯ মার্চ, ২০২৬
-
২২ অগাস্ট, ২০২৫
-
০৫ অগাস্ট, ২০২৫
-
০৬ মার্চ, ২০২৫
-
০৪ মার্চ, ২০২৫
-
১৯ ফেব্রুয়ারী, ২০২৫
-
০৬ ফেব্রুয়ারী, ২০২৫
-
২৬ জানুয়ারী, ২০২৫