শেবাচিম ডিবেট ফোরামের নতুন কমিটি
মেডিভয়েস রিপোর্ট: বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) ডিবেট ফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ২০২৫ সেশনের জন্য সভাপতি হিসেবে সাজিদ রেজোয়ান অয়ন ও সাধারণ সম্পাদক হিসেবে মাহফুজুর রহমান সাকিন দায়িত্ব পেয়েছেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) শেবাচিমের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ফয়জুল বাশার, উপাধ্যক্ষ ডা. রেফাতুল হায়দার, সহযোগী অধ্যাপক ডা. রেফায়েতুল হায়দার, সহযোগী অধ্যাপক ডা. ওহিদা সুলতানা ও সহকারী অধ্যাপক ডা. এফ আর খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
শেবাচিম ডিবেট ফোরামের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন জোনায়ের বিন জাকির সিদ্দিকী, আসিফ আহমেদ জামান রাফাত ও নাইমা জামান সুপ্তি। এছাড়া কমিটিতে সহ-সভাপতি পদে মো. বশির উদ্দিন ও আনিকা বুশরা, সহ-সাধারণ সম্পাদক পদে জারিন মাশিয়াত অর্পা, জেসিকা হোসাইন নিশা ও হালিমা তুস সাদিয়া দায়িত্ব পেয়েছেন।
নিজের অনুভূতি ব্যক্ত করে সাজিদ রেজোয়ান মেডিভয়েসকে বলেন, ‘শের-ই-বাংলা মেডিকেল কলেজ ডিবেটিং ফোরাম যুক্তি, চিন্তাশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধির জন্য সর্বদা নিবেদিত। নবগঠিত এই কমিটির মাধ্যমে আমাদের মেডিকেলে বুদ্ধিবৃত্তিক চর্চার নতুন দিগন্ত উন্মোচন করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’
মাহফুজুর রহমান সাকিন মেডিভয়েসকে বলেন, ‘শেবাচিম ডিবেট ফোরাম মেডিকেল সেক্টরের ডিবেট অঙ্গনের একটি গর্বিত নাম। এই ধারা অব্যাহত রাখতে নতুন বছরে নতুন এই কমিটির পক্ষ থেকে অতি শীঘ্রই আমরা একটি আন্ত:মেডিকেল বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছি। যাতে করে মেডিকেল সেক্টরে এই বিতর্কের এই সুন্দর ধারা আরো গতিশীল হয়।’
-
০৮ মার্চ, ২০২৬
ঘটনা তদন্তে কমিটি গঠন
ওটিতে চিকিৎসাধীন শিশুর গালে থাপ্পড়, অফিস সহায়ক বরখাস্ত
-
০৬ মার্চ, ২০২৬
-
০৫ মার্চ, ২০২৬