২৯ ডিসেম্বর, ২০২৪ ০৭:০৩ পিএম

এফসিপিএস পার্ট-১ পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত সোমবার

এফসিপিএস পার্ট-১ পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত সোমবার
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) অধীনে অনুষ্ঠেয় এফসিপিএস পার্ট-১ পরীক্ষার বিষয়ে আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) সিদ্ধান্ত জানাবে কর্তৃপক্ষ। একই দিন এফসিপিএস মিডটার্ম পরীক্ষার সময়ের বিষয়টিও নিশ্চিত করবে বিসিপিএস।

বিসিপিএসের সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল আজ রোববার (২৯ ডিসেম্বর) মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এ বিষয়ে কিছুটা আলোচনা হয়েছে। আগামীকাল দুপুর নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারবো।’

অধ্যাপক আবুল বাশার মো. জামাল বলেন, ‘পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে এফসিপিএস মিডটার্ম, এফসিপিএস পার্ট-১ পরীক্ষা লিখিত পরীক্ষার তারিখ আগামীকাল জানানো সম্ভব হবে। এ নিয়ে আজ রোববার (২৯ ডিসেম্বর) একটি মিটিং হয়েছে। আগামীকাল আরেকটি মিটিং হবে। বিষয়টি নিয়ে আবার বিএসএমএমইউর সঙ্গেও সমন্বয় করার বিষয় রয়েছে।’

এর আগে বিকেলে বিসিপিএস সচিব জানান, এফসিপিএস চূড়ান্ত, এফসিপিএস প্রিলিমিনারি ও এমসিপিএসএই তিনটি পরীক্ষা যথাসময়ে, যথাসস্থানে পূর্বের নির্ধারিত সূচিতে অনুষ্ঠিত হবে। আগামী ১ ও ২ জানুয়ারি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক