২০ ডিসেম্বর, ২০২৪ ০৩:৩৭ পিএম
পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় বুয়েট শিক্ষার্থী নিহত, আহত ২
ছবি: সংগৃহিত
মেডিভয়েস রিপোর্ট: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় বুয়েটের এক ছাত্র নিহত ও দুই শিক্ষার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে ৩টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়ির চালককে আটক করেছে পুলিশ।
নিহত মাসুদ বুয়েটের কম্পিউটার সায়েন্সে অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিইসি) বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি প্রাইভেটকার। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী বুয়েট ছাত্র মোতাসিম মাসুদ। আহত হন মেহেদী খান (২১) ও অমিত সাহা (২২) নামে আরও দুজন। তাদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
এসময় গাড়িটি জব্দ করা হয়েছে। প্রাইভেটকারটি একজন সেনা কর্মকর্তার মালিকানাধীন বলে জানিয়েছে পুলিশ। তবে গাড়িটি কে চালাচ্ছিলো তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশ।
এমআই/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়
ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়
ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন
ছয় দফা দাবি বাস্তবায়ন
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকের কাছে স্মারকলিপি প্রদান ইন্টার্ন চিকিৎসক-শিক্ষার্থীদের

এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
এই বিভাগের সর্বাধিক পঠিত