০৭ ডিসেম্বর, ২০২৪ ০৮:৩৮ পিএম

ডেঙ্গুতে প্রাণ গেল আরও পাঁচজনের, আক্রান্ত ৫৬২

ডেঙ্গুতে প্রাণ গেল আরও পাঁচজনের, আক্রান্ত ৫৬২
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজেনর মৃত্যু হয়েছে। একই সাথে নতুন করে আক্রান্ত হয়েছে ৫৬২ জন। শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, এ নিয়ে গত জানুয়ারি থেকে মোট ৫২২ জনের মৃত্যু হলো। এ ছাড়া মোট আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৬৩২ জন।

২৪ ঘণ্টায় ডেঙ্গুমুক্ত হয়ে ছাড়পত্র পেয়েছেন ৫০৩ জন। আর চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছেন ৯২ হাজার ৭০২ জন।

তথ্য বলছে, গত একদিনে মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা ছিলেন তিনজন। এ ছাড়া সিটি কর্পোরেশনের বাইরে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে মৃত্যু হয়েছে।

নতুন আক্রান্তদের সর্বোচ্চ ঢাকা বিভাগে। এর মধ্যে ঢাকা দক্ষিণে ১৩৬, উত্তরে ১২৩ ও সিটি কর্পোরেশনের বাইরে ৬৪ জন রয়েছেন। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ৫৩, চট্টগ্রামে ৭৮, খুলনায় ৪৭, ময়মনসিংহে ১৮, রাজশাহীতে ৩৭, রংপুরে দুই ও সিলেটে চারজন আক্রান্ত হয়েছেন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক