ডেঙ্গুতে প্রাণ গেল আরও পাঁচজনের, আক্রান্ত ৫৬২
মেডিভয়েস রিপোর্ট: মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজেনর মৃত্যু হয়েছে। একই সাথে নতুন করে আক্রান্ত হয়েছে ৫৬২ জন। শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, এ নিয়ে গত জানুয়ারি থেকে মোট ৫২২ জনের মৃত্যু হলো। এ ছাড়া মোট আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৬৩২ জন।
২৪ ঘণ্টায় ডেঙ্গুমুক্ত হয়ে ছাড়পত্র পেয়েছেন ৫০৩ জন। আর চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছেন ৯২ হাজার ৭০২ জন।
তথ্য বলছে, গত একদিনে মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা ছিলেন তিনজন। এ ছাড়া সিটি কর্পোরেশনের বাইরে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে মৃত্যু হয়েছে।
নতুন আক্রান্তদের সর্বোচ্চ ঢাকা বিভাগে। এর মধ্যে ঢাকা দক্ষিণে ১৩৬, উত্তরে ১২৩ ও সিটি কর্পোরেশনের বাইরে ৬৪ জন রয়েছেন। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ৫৩, চট্টগ্রামে ৭৮, খুলনায় ৪৭, ময়মনসিংহে ১৮, রাজশাহীতে ৩৭, রংপুরে দুই ও সিলেটে চারজন আক্রান্ত হয়েছেন।
এনএআর/
-
৫ ঘন্টা আগে
-
১৪ ঘন্টা আগে
সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর
-
০৯ সেপ্টেম্বর, ২০২৬
-
০৮ সেপ্টেম্বর, ২০২৬
-
০৬ সেপ্টেম্বর, ২০২৬
-
০৪ সেপ্টেম্বর, ২০২৬
-
০৩ সেপ্টেম্বর, ২০২৬
-
২৯ অগাস্ট, ২০২৬
-
২৭ অগাস্ট, ২০২৬