০৭ ডিসেম্বর, ২০২৪ ০৫:০৯ পিএম

জুলাইয়ের ইতিহাস সংরক্ষণে ছবি-ভিডিও আহ্বান শেবাচিম ইনকিলাব মঞ্চের

জুলাইয়ের ইতিহাস সংরক্ষণে ছবি-ভিডিও আহ্বান শেবাচিম ইনকিলাব মঞ্চের
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) জুলাইয়ের ইতিহাস সংরক্ষণে ১৫ জুলাই থেকে ৩৬ জুলাই শেবাচিমে আন্দোলন চলাকালীন ছবি ও ভিডিও পাঠানোর আহ্বান জানিয়েছে শেবাচিম ইনকিলাব মঞ্চ।

সংগঠনটি জানিয়েছে, ‘জুলাই-বিপ্লবের মাধ্যমে আমরা পেয়েছি একটি নতুন বাংলাদেশ, পেয়েছি স্বাধীনতা ২.০। এই আন্দোলন সারাদেশের মতো শেবাচিমেও শুরু থেকে শেষ পর্যাপ্ত চলমান ছিল। শেবাচিমের এই গৌরবময় সংগ্রামী ইতিহাস আমরা সবার সামনে তুলে ধরতে চাই এবং পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করতে চাই। তারা যেন জানে শেবাচিমের বীরত্বগাঁথার কথা এবং সংগ্রামী ইতিহাসের কথা।’

সংগঠনটি আরও জানায়, ‘এই লক্ষ্যেই আমরা প্রকাশ করতে যাচ্ছি  ‘জুলাই আর্কাইভ, শেবাচিম’ ডকুমেন্টারি। এজন্য আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আপনারা যারা এই আন্দোলনের প্রত্যক্ষ সৈনিক ছিলেন এবং আপনাদের কাছে থাকা ১৫ জুলাই থেকে ৩৬ জুলাই পর্যন্ত শেবাচিমের আন্দোলনের সকল ছবি, ভিডিও এবং স্মৃতিচারণ আমাদের সাথে শেয়ার করার আহ্বান জানাচ্ছি। আপনার পাঠানো প্রতিটি ছবি ও ভিডিও আমাদের ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আসুন, ইতিহাসকে বাঁচিয়ে রাখি।’

ইনকিলাব মঞ্চের এমন আয়োজনকে স্বাগত জানিয়ে শেবাচিম ৫১ তম ব্যাচের শিক্ষার্থী মশিউর রহমান বলেন, ‘জুলাই অভ্যুত্থানের চেতনা  জাগিয়ে রাখা পরবর্তী  বাংলাদেশ বিনির্মাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ছাত্রের জন্য জুলাই বিপ্লবের স্মৃতি আজীবন ছায়া হয়ে থাকবে। তার প্রতিটি পদক্ষেপ বিপ্লবের চেতনাকে সামনে রেখে হওয়া চাই। নিজেদের অভ্যন্তরীণ বিপ্লবকে জাগিয়ে রাখতে এর স্মৃতিচারণ অনেক বেশি সহায়ক হবে বলে মনে করছি।’

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখার যুগ্ম সদস্য সচিব ও শেবাচিম ৫২ তম ব্যাচের শিক্ষার্থী এম রহমান রানা মেডিভয়েসকে বলেন, ‘ডকুমেন্টারিটি শুধু একটি সময়ের চিত্র নয় বরং সেই সংগ্রামী চেতনা। সেইঙ্গে একতা তুলে ধরার প্রচেষ্টা, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষা ও প্রেরণার উৎস হয়ে থাকবে। ডকুমেন্টারির নির্মাতাদের ধন্যবাদ জানাই। যারা নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে এই ইতিহাসকে জীবন্ত করে তোলার প্রত্যয়ে কাজ শুরু করেছে তাদের।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী শেবাচিম ৫৪ ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান আকাশ মেডিভয়েসকে বলেন,‘জুলাই আর্কাইভ শেবাচিম সত্যি প্রশংসনীয় উদ্যোগ। এই আন্দোলনের প্রথম থেকেই শেবাচিমের যে অংশগ্রহণ ছিল তা স্মৃতিতে ধরে রাখা এবং সামনের প্রজন্মকে জানাতে এই আর্কাইভ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জুলাই আন্দোলনে দেশব্যাপী আমাদের ভাই-বোনরা যে অবদান রেখেছে তা একজায়গা করা এবং এর থেকে অনুপ্রাণিত হয়ে বারবার দেশের জন্য কাজ করে যাবে শেবাচিম শিক্ষার্থীরা এই আশা রাখি।’

ছবি বা ভিডিও পাঠানোর মাধ্যম:
Telegram:
t.me/julyarchivesbmc

Gmail:
[email protected]

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : শেবাচিম
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক