২৫ নভেম্বর, ২০২৪ ০৩:৫০ পিএম

ডিমেনশিয়া নিয়ে আরো গবেষণার তাগিদ স্বাস্থ্য উপদেষ্টার

ডিমেনশিয়া নিয়ে আরো গবেষণার তাগিদ স্বাস্থ্য উপদেষ্টার
বক্তব্য রাখছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে ১১ লক্ষাধিক মানুষ ভুলে যাওয়ার রোগ ডিমেনশিয়ায় ভুগছেন। দূরারোগ্য এ ব্যাধির চিকিৎসা আবিষ্কারে আরও গবেষণার তাগিদ দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

সোমবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনের সম্মেলন কক্ষে ‘ডিমেনশিয়া: যত্ন ও নাগরিক মৌলিক অধিকার সংরক্ষণ’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তাগিদ দেন। আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশের সহযোগিতায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) উদ্যোগে এই সেমিনার আয়োজিত হয়।

স্বাস্থ্য উপদেষ্টা বলেছেন, ‘আমি এখানে সেমিনারে জেনেছি, বাংলাদেশ ১১ লাখের উপর ডিমেনশিয়ার রোগী রয়েছেন। তবে ডিমেনশিয়ার ব্যাপারে আমাদের আরো গবেষণা করা উচিত, তথ্য সংগ্রহ করা উচিত। চিকিৎসাখাতে আমরা নানা বিষয় গবেষণা করি, এক্ষেত্রে ডিমেনশিয়ার উপর গুরুত্ব দিয়ে গবেষণার দরকার আছে। এরপর আমরা সঠিক চিত্রটি পেলে এ নিয়ে ঠিকমতো আগানো যাবে, আমাদের যা করণীয়- তা নিয়ে কথা বলা যাবে।’

তিনি বলেন, ‘সেমিনারে প্রথমদিকে আমার মন খারাপ হচ্ছিল এটা ভেবে যে এই রোগের কোন চিকিৎসা নেই। শুধু কেয়ারগিভার রোগীকে যতটুকু স্বাচ্ছন্দ্য দিতে পারে, ততটুকুই। তবে কী-নোট প্রেজেন্টেশন দেখে আমি আশ্বস্ত হয়েছি যে চিকিৎসা একেবারেই যে হয় না, ব্যাপারটি তা নয়। কিছু কিছু ক্ষেত্রে ইচ্ছে করলেই ডিমেনশিয়া প্রতিরোধ করা যায় বা চিকিৎসা করা যায়। এটাতে অন্তত আশার আলো দেখা গেল।’

নূরজাহান বেগম আরও বলেন, ‘আমরা এখন বলছি, ডিমেনশিয়ার কোন চিকিৎসা নেই। কিন্তু আগামীকাল যে চিকিৎসা আবিষ্কার হবে না, তা নিশ্চয়তা দিয়ে বলা যায় না। বিজ্ঞানের অগ্রগতির যুগে আমরা তাই স্বপ্ন দেখতেই পারি যে আগামীতে ডিমেনশিয়া রোগের চিকিৎসা ও গবেষণা বাংলাদেশের চিকিৎসক ও গবেষকরাই করবেন।’

তিনি বলেন, ‘আমি প্রশ্ন করেছিলাম, ডিমেনশিয়া রোগীদের স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য কোন বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ? তারা জানিয়েছেন, আন্তরিকতা নিয়ে রোগীকে বোঝা এবং তার কষ্টটুকু নিজের মতো করে উপলব্ধি করা। কেয়ারগিভার বা রোগীর সেবা যত্ন যিনি করবেন, তার ভেতর যেন এ বোধটা তৈরি হয়, সেটা নিয়ে ট্রেনিং বা প্রশিক্ষণ আমাদের খুবই দরকার।’

ডিমেনশিয়া বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির কোন বিকল্প নেই উল্লেখ করে স্বাস্থ্য উপদেষ্টা আরো বলেন, ‘আমরা ডাক্তারদের ট্রেনিং দেই, নার্সদের ট্রেনিং দেই, বিভিন্ন রকমের ট্রেনিং দেই। আমরা নিজেরা ট্রেনিং নিই। কিন্তু মানবিক ট্রেনিং কতটুকু নিই। মানুষের হৃদয় স্পর্শ করার ট্রেনিং কতটুকু আমরা দিচ্ছি। আমাদের সচেতনতার অভাব রয়েছে। আমরা যদি সভা, সেমিনার, গ্রামগঞ্জে প্রতিটি বাড়ি যাই এবং ডিমেনশিয়া নিয়ে সচেতনতা বৃদ্ধির কাজ করি, তাহলে এর সুফল পাবো। আমাদের এ কর্মশালা-আলোচনাগুলো উঠান বৈঠকের মাধ্যমে মসজিদে, মাদ্রাসায়, শিক্ষা প্রতিষ্ঠানে এবং আরো অন্যান্য প্রক্রিয়ায় ছড়িয়ে দেওয়া যায়।’
 
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরীন আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে ‘ডিমেনশিয়া: ক্রমবর্ধমান জাতীয় সংকট’ বিষয়ে মূল বক্তব্য উপস্থাপনা করেন আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব মোহাম্মদ আজিজুল হক। 

এ সময় যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক ডা. হালিদা হানুম আখতার এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হকসহ চিকিৎসক ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য উপদেষ্টা
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক