১১ নভেম্বর, ২০২৪ ০২:৪৮ পিএম

টেকনোলজিস্টদের স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও

টেকনোলজিস্টদের স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও
সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মূল ফটকে ভেতর থেকে তালা ঝুলিয়ে দিয়েছেন মেডিকেল টেকনোলজিস্টরা। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বতন্ত্র পরিদপ্তর গঠনসহ ছয় দফা দাবিতে স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসি শিক্ষার্থীরা। আজ সোমবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে মহাখালীতে অধিদপ্তরের মূল ফটকে তালা দিয়ে আটকে দেন তারা।

বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মাসি ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হচ্ছে। এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের বাধা দেন আন্দোলনকারীরা।

বিক্ষোভকালে ‘রক্ত লাগলে রক্ত নিন, উচ্চ শিক্ষার সুযোগ দিন’সহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা।

স্বতন্ত্র পরিদপ্তর গঠন ছাড়াও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে, ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেণির গেজেটেড) পদমর্যাদা প্রদান করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আনুপাতিক হারে পদ সৃষ্টি করে দ্রুত নিয়োগ ও অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে, গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদ সৃষ্টিপূর্বক চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেটআপ ও নিয়োগবিধি এবং স্বাস্থ্য সুরক্ষা আইনে অন্তর্ভুক্ত করতে হবে, ঢাকা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিকে (আইএইচটি) বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে একটি বিশ্ববিদ্যালয়সহ সকল আইএইচটিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্ল্যান গঠন করে বিদ্যমান নিয়োগবিধি ও অসঙ্গতিপূর্ণ গ্রেড সংশোধন করতে হবে।

এ ছাড়া মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করার পাশাপাশি বি ফার্মসহ সব অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করার দাবিও জানিয়েছেন তারা।

স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও কর্মসূচি থেকে দাবি-দাওয়া পূরণ করা না হলে কর্মবিরতির হুঁশিয়ারিও দিয়েছে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মেডিকেল টেকনোলজিস্ট
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত