০৮ নভেম্বর, ২০২৪ ১১:২৮ এএম
পাবেন না বেতনসহ অন্যান্য বকেয়া

১ম নিয়োগ অনুযায়ী ২৮-৪২তম বিসিএসের বঞ্চিত ২৬৫ কর্মকর্তার ইনক্রিমেন্ট

১ম নিয়োগ অনুযায়ী ২৮-৪২তম বিসিএসের বঞ্চিত ২৬৫ কর্মকর্তার ইনক্রিমেন্ট
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রথম নিয়োগ প্রজ্ঞাপন অনুযায়ী যোগদান গণ্য করে ইনক্রিমেন্ট পেয়েছেন ২৮তম থেকে ৪২তম বিসিএসের স্বাস্থ্যসহ বিভিন্ন ক্যাডারের ২৬৫ কর্মকর্তা। তবে এসব কর্মকর্তার প্রকৃত যোগদানের দিন থেকেই বেতন ও আর্থিক সুযোগ-সুবিধা প্রাপ্য হয়েছেন, এ সংক্রান্ত পূর্বের কোনো বকেয়া পাচ্ছেন না তারা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো অর্থ বিভাগের স্পষ্টীকরণ সংক্রান্ত এক চিঠিতে এ কথা জানানো হয়।

এক সেপ্টেম্বর যোগ দেওয়া কর্মকর্তাদের নিয়োগ প্রজ্ঞাপন স্পষ্টীকরণ সংক্রান্ত ওই চিটিতে আরও বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে ২৮তম থেকে ৪২তম বিসিএস ব্যাচ এর নিয়োগ প্রজ্ঞাপনের অনুচ্ছেদ-১(ছ) এর স্পষ্টীকরণ সংক্রান্ত অর্থ বিভাগের মতামত নিম্নরূপে নির্দেশক্রমে প্রদান করা হলো–

ক. জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৪-০৮-২০২৪ তারিখের ০৫.০০.০০০০.১৪৭.১১.০১১.২১.২৮৬ নং প্রজ্ঞাপন এবং ২০-০৮- ২০২৪ তারিখের ০৫.০০.০০০০.১৪৭.১১.০১১.২১.৩০২ নং প্রজ্ঞাপনমূলে ২৮তম থেকে ৪২তম বিসিএস এর বিভিন্ন ক্যাডারে ০১/০৯/২০২৪ তারিখে যোগদানকারী ২৬৫ জন কর্মকর্তার ক্ষেত্রে স্ব-স্ব ব্যাচের প্রথম নিয়োগ প্রজ্ঞাপন অনুযায়ী যোগদানের তারিখ হতে চাকরিকাল গণনা করা যেতে পারে। এক্ষেত্রে, নিম্নবর্ণিত বিষয়সমূহ বিবেচনা করে ০১-০২-২০২৪ তারিখে যোগদানকৃত কর্মকর্তাগণের যোগদানের তারিখে বেতনস্কেল নির্ধারণ করা যেতে পারে।

১. ২৮তম থেকে ৩৩তম বিসিএস ব্যাচ এর জন্য ৩০ জুন ২০১৫ পর্যন্ত জাতীয় বেতনস্কেল, ২০০৯ ও ০১ জুলাই ২০১৫ হতে জাতীয় বেতস্কেল, ২০১৫ বিবেচনা করে বার্ষিক ইনক্রিমেন্ট গণনা করা;
২. ৩৪তম থেকে ৪২তম বিসিএস ব্যাচ এর জন্য জাতীয় বেতনস্কেল, ২০১৫ বিবেচনা করে বার্ষিক ইনক্রিমেন্ট গণনা করা।
৩. বিধি মোতাবেক প্রযোজ্য ক্ষেত্রে বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের প্রাপ্য ক্যাডারভিত্তিক ইনক্রিমেন্ট হিসাব করা। এবং 

খ. তবে এক্ষেত্রে কর্মকর্তাগণ তাঁদের প্রকৃত যোগদানের তারিখের পূর্বের কোনো বকেয়া আর্থিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন না।

প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের তিন মেয়াদে বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন এসব কর্মকর্তা। তবে পূর্ণ যোগ্যতা থাকার পরও গ্যাজেটে তাদের নাম বাদ দেওয়া হয়। 

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক