০৩ অক্টোবর, ২০২৪ ০৩:৩৮ পিএম

বৈরুতে হিজবুল্লাহর স্বাস্থ্য ইউনিটে ইসরায়েলি হামলা, নিহত বেড়ে ৬

বৈরুতে হিজবুল্লাহর স্বাস্থ্য ইউনিটে ইসরায়েলি হামলা, নিহত বেড়ে ৬
বৈরুতে ইসরায়েলি হামলা। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: লেবাননের রাজধানী বৈরুতের মধ্যাঞ্চলে একটি ভবনে বুধবার (২ অক্টোবর) গভীর রাতে ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। খবর আল জাজিরার।

আল জাজিরার প্রতিনিধি লরা খান বলেন, ‘এখন পর্যন্ত আমরা ছয়জন নিহত হওয়ার খবর জানতে পেরেছি। দুজন ঘটনাস্থলেই মারা যান। বাকিরা হাসপাতালে মারা যান। হাসপাতালে এখনো সাতজন চিকিৎসাধীন আছেন।’

প্রতিবেদনে বলা হয়েছে, বৈরুতের মধ্যাঞ্চলের যে ভবনে হামলা হয়েছে, সেটি হিজবুল্লাহর একটি ‘স্বাস্থ্য ইউনিট’। হামলার পর বহুতল ভবনটিতে আগুন ধরে যায়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানায়, লেবাননে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৪৫ জন নিহত এবং আরও ৮৫ জন আহত হয়েছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও