০৩ অক্টোবর, ২০২৪ ০৩:৩৩ পিএম

আরও ৪৮ ঘণ্টা ভারী বর্ষণের আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা

আরও ৪৮ ঘণ্টা ভারী বর্ষণের আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বুধবার থেকে চলা টানা বৃষ্টি আগামী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বর্ষণের কারণে সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার (০৩ অক্টোবর) এমনটি জানিয়েছে আবহাওয়া অফিস।

মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এর ফলে সারা দেশে বৃষ্টি হচ্ছে। বুধবার বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টি আজ বৃহস্পতিবারও (৩ অক্টোবর) থেমে থেমে চলছে, যা অব্যাহত থাকতে পারে আগামী শুক্রবার ও শনিবার পর্যন্ত।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম জেলায়, ১২০ মিলিমিটার। এ ছাড়া কক্সবাজারে ১১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকায় হয়েছে ৪৪ মিলিমিটার বৃষ্টি।

তুলনামূলকভাবে রাজধানীতে কম বৃষ্টি হলেও বিভিন্ন জায়গায় জমেছে পানি। অনেক সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে তীব্র যানজটে পড়েছে নগরবাসী। ফলে চরম বিপাকে পড়েছেন অফিস ও স্কুলগামীরা।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কাও রয়েছে। ঢাকাসহ দক্ষিণাঞ্চলে বৃষ্টি বেশি থাকবে। তবে এ সময় উত্তরের জেলাগুলোতে তুলনামূলক কম বৃষ্টিপাত হতে পারে।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক