০২ অক্টোবর, ২০২৪ ০৬:৩১ পিএম

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, দুই ফার্মেসিকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, দুই ফার্মেসিকে জরিমানা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম নগরের একটি বিশেষায়িত হাসপাতালের ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১ অক্টোবর) নগরের প্রবর্তক এলাকায় শেভরন বিশেষায়িত হাসপাতালের দ্বিতীয় ও ষষ্ঠ তলায় থাকা দুটি ফার্মেসিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, একটি ফার্মেসিতে অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রি হচ্ছিল—এমন অভিযোগ পেয়ে তদারকিতে আসেন কর্মকর্তারা। এ সময় ফার্মেসি দুটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এর মধ্যে কাশির ওষুধ, অ্যান্টিবায়োটিক ও ডায়াবেটিসের ওষুধ রয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, শেভরন হাসপাতালের দ্বিতীয় তলার ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো মেয়াদ আছে এমন ওষুধের সঙ্গে একই প্যাকেটে রাখা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই ফার্মেসিকে মূল্য বেশি নেওয়ার অভিযোগে চার হাজার টাকা জরিমানা করা হয়। শেভরন হাসপাতালের ষষ্ঠ তলায় ফার্মেসিতেও উল্লেখযোগ্যসংখ্যক মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেব নাথ।

উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো মেয়াদ আছে এমন ওষুধের সঙ্গে একই প্যাকেটে রাখা হয়েছে। এতে ক্রেতাদের বোঝার উপায় নেই ওষুধগুলোর মেয়াদ আছে কি না। এসব অপরাধে জরিমানা করা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চট্টগ্রাম
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক