২৭ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:৩৭ পিএম
কুমিল্লা মেডিকেলের ৩ জনের ইন্টার্নশিপ স্থগিত
ডা. জনির, ডা. মুসা ও ডা. পিয়ারু। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: কুমিল্লা মেডিকেল কলেজের ৩ শিক্ষার্থীর ইন্টার্নশিপ স্থগিত করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মেডিকেলের পরিচালক ডা. মো. মাসুদ পারভেজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘এই মর্মে জানানো যাচ্ছে যে, আপনার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত চলমান ও অমীমাংসিত বিধায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অত্র হাসপাতালে ইন্টার্নশিপ স্থগিত করা হলো। এই আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে।’
ইন্টার্নশিপ স্থগিত হওয়া তিন শিক্ষার্থী হলেন- ডা. জনির হোসেন, ডা. আবু মুসা ও ডা. হোছাইন মোহাম্মদ আলী হাদী পিয়ারু। তাঁরা সবাই কুমিল্লা মেডিকেলের ২৮তম ব্যাচের শিক্ষার্থী।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : কুমিল্লা মেডিকেল
-
৩০ সেপ্টেম্বর, ২০২৪
-
২৭ সেপ্টেম্বর, ২০২৪
-
০৭ সেপ্টেম্বর, ২০২৪
-
০৫ সেপ্টেম্বর, ২০২৪
-
০২ এপ্রিল, ২০২৪
-
০৩ সেপ্টেম্বর, ২০২২
-
০১ সেপ্টেম্বর, ২০২২
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন