২৭ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৪৫ পিএম

ছাত্রদল সেজে ছাত্রলীগের হামলা, মেডিকেল শিক্ষার্থী আহত

ছাত্রদল সেজে ছাত্রলীগের হামলা, মেডিকেল শিক্ষার্থী আহত
আহত শিক্ষার্থী নাহিদ আহসান নাবিল।

মেডিভয়েস রিপোর্ট: ছাত্রদল সেজে রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজে শিক্ষার্থীর উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের তিন নেতার বিরুদ্ধে। হামলায় আহত হয়েছেন মেডিকেলের শিক্ষার্থী নাহিদ আহসান নাবিল।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে মেডিকেলের `হাম্বা উৎসবে' এ ঘটনা ঘটান মেডিকেল ছাত্রলীগের তিন নেতা। তাঁরা হলেনমেডিকেল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লাজিম ইমাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুর রহমান পাটোয়ারী ও সাংগঠনিক সম্পাদক সালমান ইবনে সেলিম।

জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর রাত দশটার দিকে ‘হাম্বা উৎসবের’ আয়োজন করেন মেডিকেলের শিক্ষার্থীরা। এতে অন্যান্যদের সঙ্গে যুক্ত হন ছাত্রলীগের তিন নেতাও। তাঁরা নিজেদের ছাত্রদল বলে পরিচয় দেন এবং অনুষ্ঠানে নানান কথা বলেন। পরে উৎসবে খাওয়া-দাওয়ার একপর্যায়ে নাহিদ আহসান নাবিলের উপর অতর্কিতভাবে হামলা চালান তারা। এতে হট্টগোল পরিবেশ এবং উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার পরপরই সহপাঠীরা নাহিদকে উদ্ধার করে দ্রুত বাংলাদেশ মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যান এবং ছাত্রলীগের তিন নেতাকে হাতে-নাতে ধরে পুলিশের কাছে সৌর্পদ করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, নাহিদের কপালে সেলাই দিতে হয়েছে এবং তার নাকেও আঘাত লেগেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনার প্রত্যক্ষদর্শী ও বাংলাদেশ মেডিকেলের এক শিক্ষার্থী মেডিভয়েসকে বলেন, তিনজন ক্যাম্পাসে এসেছিল অনুষ্ঠানটা নষ্ট করার জন্য। তাঁরা অনুষ্ঠানে এসে নিজেদেরকে ছাত্রদলের সমর্থক বলে পরিচয় দেয় এবং একপর্যায়ে নাহিদের উপর হামলা করেন ছাত্রলীগের পদধারী এই তিন নেতা। তাঁদেরকে পুলিশের হাতে দেওয়া হয় এবং কোনো অপরাধ করবে না মর্মে স্বীকারোক্তি দেওয়ার পর রাত তিনটার দিকে তাঁদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।

মুচলেকায় ছাত্রলীগের তিন নেতা বলেন, ‘আমরা নাহিদ হাসান নাবিলের উপর আক্রমন করি, যার ফলে তিনি গুরুতর আহত হন। তার কপালে দুটি সেলাই লেগেছে এবং মুখের বিভিন্ন জায়গায় ক্ষতের সৃষ্টি হয়। তাঁর এই অপূরণীয় ক্ষতির জন্য আমরা দায়ী। আমরা এই মর্মে মুছলেকা দিচ্ছি, নাবিলের উপর ভবিষ্যতে কোন ধরনের হামলা অথবা কলেজ ক্যাস্পাসসহ বাহিরের কোন জায়গায় কোন রকম উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে লিপ্ত থাকবো না। যদি পরবর্তীতে এমন কোন কিছু প্রমাণিত হয়, তার জন্য আমরা দায়ভার নিতে প্রস্তুত থাকবো।’

এসএএইচ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক