২২ সেপ্টেম্বর, ২০২৪ ১০:০৮ এএম

৩ মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু আজ

৩ মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু আজ
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: আজ রোববার (২২ সেপ্টেম্বর) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হচ্ছে। শিক্ষকদের পেনশন আন্দোলন ও ছাত্র-জনতার আন্দোলনের মুখে দীর্ঘ ৮৩ দিন বন্ধ ছিল দেশের শীর্ষ এই উচ্চশিক্ষালয়টি। এর আগে, গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় ক্লাস-পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

সিন্ডিকেটের  সিদ্ধান্ত অনুযায়ী, ২২ সেপ্টেম্বর থেকে প্রথম বর্ষ ছাড়া অন্য সব বর্ষের ক্লাস শুরু হবে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ক্লাস ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আন্তব্যক্তিক সম্পর্ক উন্নয়ন এবং দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে বিভাগ, ইনস্টিটিউট, অনুষদ ও কেন্দ্রীয় পর্যায়ে ইতিমধ্যে গৃহীত প্রস্তাবগুলো বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবির আন্দোলন এবং শিক্ষকদের সর্বজনীন পেনশন কাঠামোর একটি স্কিম নিয়ে ডাকা কর্মসূচির কারণে কার্যত গত ১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম প্রায় বন্ধ ছিল। যদিও আনুষ্ঠানিকভাবে ১৭ জুলাই থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছিল। এরপর সরকার পতনের দাবিতে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান শুরু হয়।

গণ-অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় এবং ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকার পরিবর্তনের জেরে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে উপাচার্যসহ অন্যান্যরা পদত্যাগ করেন। পরে উপাচার্য এবং উপ-উপাচার্যসহ প্রশাসনিক পদগুলোতে নতুন নিয়োগ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় চালুর সিদ্ধান্ত মোতাবেক ক্লাস-পরীক্ষা চালু হচ্ছে।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক