১১ সেপ্টেম্বর, ২০২৪ ০৩:৪৭ পিএম

রামেবির নতুন ভিসি অধ্যাপক জাওয়াদুল হক

রামেবির নতুন ভিসি অধ্যাপক জাওয়াদুল হক
অধ্যাপক ডা. মোহাম্মদ জাওয়াদুল হক

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) নতুন ভিসি হিসেবে রাজশাহী মেডিকেল কলেজের (আরএমসি) অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. মোহাম্মদ জাওয়াদুল হককে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানো হয়েছে।

এতে বলা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬’ এর ১২ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হককে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির শূন্য পদে নিম্নবর্ণিত শর্তে নিয়োগ করা হলো।’

১. ভিসি হিসেবে তাঁর নিযুক্তির মেয়াদ চার বছর হবে।

২. ভিসি পদে তিনি অবসর অব্যবহিত পূর্ব পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন।

৩. তিনি বিধি অনুযায়ী ভিসি পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

৪. ভিসি হিসেবে অনুযায়ী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬ এর ১৩ ধারা অনুযায়ী তাঁর দায়িত্বাবলী পালন করবেন।

৫. রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : রামেবি
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক