০৭ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৩৩ এএম

বিষধর সাপের কামড়ে প্রাণ গেল ঘুমন্ত দুই শিক্ষার্থীর

বিষধর সাপের কামড়ে প্রাণ গেল ঘুমন্ত দুই শিক্ষার্থীর
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: ঠাকুরগাঁওয়ে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষধর সাপের দংশনে প্রাণ হারিয়েছে আদিত্য (৭) ও জান্নাত (১২) নামে দুই শিক্ষার্থী। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সদর উপজেলার সৈয়দপুর ও ইয়াকুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। জেলার সিভিল সার্জন নুর নেওয়াজ আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দুই শিক্ষার্থীর মধ্যে আদিত্য ইয়াকুবপুর গ্রামের সনাতন রায়ের ছেলে এবং জান্নাত সৈয়দপুর গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে।

জান্নাতের পরিবার সূত্রে জানা গেছে, জান্নাত রাতে বাড়িতে ঘুমিয়ে ছিল। রাত ১টার পর তাকে বিষধর সাপে দংশন করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সে স্থানীয় সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।

আরেক শিক্ষার্থী আদিত্যকেও রাতে ঘুমন্ত অবস্থায় সাপে দংশন করে বলে জানায় তার পরিবার। পরে সে কয়েকবার বমি করলে তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখানে অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসক। পথেই সে মারা যায়। আদিত্য কালুক্ষেত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

এ বিষয়ে জেলার সিভিল সার্জন নুর নেওয়াজ আহমেদ বলেন, সাপের দংশনে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সাপে দংশন করলে হাসপাতালে না নিয়ে ওঝার কাছে গিয়ে সময় নষ্ট না করে রোগীকে দ্রুত হাসপাতালে আনার জন্য পরামর্শ দেন তিনি।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক