০৫ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:৫৪ পিএম

নানা অভিযোগে কুমিল্লা মেডিকেলের ৯ জনের ইন্টার্নশিপ স্থগিত

নানা অভিযোগে কুমিল্লা মেডিকেলের ৯ জনের ইন্টার্নশিপ স্থগিত
ডা. আহমেদ ইমরুল কায়েস, ডা. সামিউল হক, ডা. ফয়সাল আহমেদ ও ডা. জয় সরকার।

মেডিভয়েস রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থানসহ নানা অভিযোগে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ৯ চিকিৎসকের ইন্টার্নশিপ স্থগিত করেছে কর্তৃপক্ষ।

আজ বুধবার (৫ আগস্ট) হাসপাতালের পরিচালক ডা. শেখ ফজলে রাব্বির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘এই মর্মে জানানো যাচ্ছে যে, আপনার (৯ চিকিৎসক) বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত চলমান ও অমীমাংসিত বিধায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই হাসপাতালে ইন্টার্নশিপ স্থগিত করা হলো। এই আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে।’

স্থগিত পাওয়া চিকিৎসকরা হলেন- ডা. আহমেদ ইমরুল কায়েস, ডা. সামিউল হক, ডা. ফয়সাল আহমেদ, ডা. জয় সরকার, ডা. মো. রাশেদুল ইসলাম, ডা. প্রতীক কর, ডা. আহনাফ রিফাত, ডা. মো. শহীদুল ইসলাম নোবেল, ডা. আইয়ুব আলী। তাঁরা সবাই কুমিল্লা মেডিকেলের ২৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

শিক্ষার্থীদের অভিযোগ, কুমিল্লা মেডিকেলে শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের বিভিন্নভাবে হয়রানি, শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন এই ৯ জন ইন্টার্ন। সেইসঙ্গে তাঁদের কয়েকজনের বিরুদ্ধে জোরজবরদস্তিমূলকভাবে ইন্টার্ন ভাতা থেকে টাকা হাতিয়ে নেওয়া অভিযোগ রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডা. ফয়সাল আহমেদ মেডিভয়েসকে বলেন, ‘এখানে যাদের ইন্টার্নশিপ স্থগিত করা হয়েছে, তাদের একেকজনের বিরুদ্ধে একেকজনের একেক অভিযোগ রয়েছে। আমার কাছে ইন্টার্নদের কিছু টাকা পয়সা জমা ছিল, এটা নিয়েই ইন্টার্ন ফান্ডের টাকা গড়মিল করার অভিযোগ আনা হয়েছে। আমি যেহেতু ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক। আমি খুব শিগগিরই বিষয়টা ক্লিয়ার (সমাধান) করে দিবো।’

এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত আরও কয়েকজনের মন্তব্য জানতে তাঁদের কাছে ফোন করা হলে পাওয়া যায়নি।

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক