০৬ সেপ্টেম্বর, ২০২৪ ১০:০৫ এএম

এমপক্স ভ্যাক্সিনের প্রথম চালান পেল গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো

এমপক্স ভ্যাক্সিনের প্রথম চালান পেল গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো
ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিশ্বব্যাপী নতুন করে আতঙ্ক সৃষ্টিকারী মাঙ্কিপক্স বা এমপক্সের টিকার প্রথম চালান হাতে পেয়েছে আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (ডি আর কঙ্গো)। এমপক্সের প্রাদুর্ভাব রোধে এসব টিকা বেশ সহায়তা করবে বলে আশাবাদ ব্যাক্ত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ডি আর কঙ্গোর রাজধানী কিনশাসায় স্থানীয় সময় এমপক্সের টিকার প্রথম চালান নিয়ে একটি উড়োজাহাজ অবতরণ করে। দেশটিকে অনুদান হিসেবে এসব টিকা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল রজার কাম্বা মুলাম্বা বলেন, যেসব প্রদেশে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে, সেখানে সবার আগে টিকা দেয়া হবে। এ টিকা ইউরোপ ও যুক্তরাষ্ট্রে অনুমোদিত। তবে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের দেয়া যায়। 

গত মাসে এমপক্সের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারির পর থেকে এখন পর্যন্ত দেশটিতে ২৭ হাজার মানুষের এমপক্স শনাক্ত হয়েছে। মারা গেছেন ১ হাজার ১০০ জনের বেশি। আক্রান্ত ও মারা যাওয়া ব্যক্তিদের বড় অংশই শিশু।

বিশ্বের বিভিন্ন অঞ্চলের বেশ কয়েকটি দেশে এমপক্স ছড়িয়ে পড়েছে। এবারের সংক্রমণ প্রথম শনাক্ত হয় আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয়। তাই এই দেশটি থেকেই আফ্রিকাসহ বিভিন্ন মহাদেশে ছড়িয়ে পড়েছে এমপক্স।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও