০৩ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:১৭ পিএম

স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
মঙ্গলবার স্বাস্থ্য উপদেষ্টার বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ  উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বৈঠক করেছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) হেলেন লাফেভ। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় স্বাস্থ্য  উপদেষ্টার কার্যালয়ে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে স্বাস্থ্য উপদেষ্টা  বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা এবং রিহ্যাবিলিটেশন ব্যাপারে সহযোগিতা আশা করেন। ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স হেলেন লাভেফ জানান, মার্কিন যুক্তরাষ্ট্র আহতদের চিকিৎসা, রিহ্যাবিলিটেশন মানসিক স্বাস্থ্য নিয়ে  কাজ করতে আগ্রহী।

জানান, ইউএসএইড ডেঙ্গুর প্রকোপ রোধ করতে এবং  প্রান্তিক পর্যায়ে জনস্বাস্থ্যের উন্নতিতে কাজ করতে ইচ্ছুক। মার্কিন সরকারি সংস্থা  সিডিসি বাংলাদেশে সীসা এবং আর্সেনিক দূষণ রোধ, মহামারীর সময় জরুরী প্রস্তুতি এবং জনস্বাস্থ্যের বিষয়ে তাদের কাজ সম্পর্কে স্বাস্থ্য উপদেষ্টাকে অবহিত করেন।  বৈঠকে  সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগের কাজ নিয়ে চার্জ দ্য অ্যাফেয়ার্সকে অবহিত করা হয়। তারা প্রয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। 

বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব মো. মামুনুর রশীদ, ইউএস এইড বাংলাদেশের ডেপুটি মিশন ডিরেক্টর ক্যারি রাসমুসেন, মার্কিন দূতাবাসের অর্থনৈতিক কর্মকর্তা জেমস গার্ডিনার,  ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের কান্ট্রি ডিরেক্টর নেলি কেডোস ড্যানিয়েল প্রমুখ উপস্থিত ছিলেন। 

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য উপদেষ্টা
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক