০৩ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:২৭ পিএম
কাল থেকে চলবে সকল চিকিৎসা

দাবি মানার শর্তে চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন প্রত্যাহার

দাবি মানার শর্তে চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন প্রত্যাহার
ঢামেকের প্রশাসনিক ভবনের সামনে চিকিৎসকদের ব্রিফ। ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: দাবি মেনে নেওয়ার শর্তে কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছেন চিকিৎসকরা। একই সঙ্গে আগামীকাল বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে পুরোদমে চিকিৎসাসেবা শুরু করার ঘোষণা দিয়েছেন তারা। 

আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান চিকিৎসকরা।

এ সময় হাসপাতালগুলোতে স্বাস্থ্য পুলিশ মোতায়েনে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সম্মত হয়েছেন বলে জানান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা। এ ছাড়া উপদেষ্টা স্বাস্থ্য সুরক্ষা আইন তৈরিতে সময় চেয়েছেন।

ঢামেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. আব্দুল আহাদ বলেন, আজ বিকেল পাঁচটায় সর্বস্তরের চিকিৎসক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে চার সদস্যের একটি দল জ্যেষ্ঠ স্বাস্থ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ করেছে। বৈঠকে পূর্বনির্ধারিত চারটি দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

তিনি বলেন, প্রথম দু’টি দাবির পরিপ্রেক্ষিতে ইতোমধ্যেই বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। হামলাকারীদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢামেকসহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। যেসব হাসপাতাল এবং জেলা-উপজেলা পর্যায়ে এখনও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়নি, সেসব স্থানে দ্রুত বাহিনী মোতায়েনের বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আশ্বাস দিয়েছেন।

ডা. আহাদ বলেন, তৃতীয় এবং চতুর্থ দাবি অর্থাৎ, স্বাস্থ্য সুরক্ষা আইন এবং স্বাস্থ্য পুলিশ গঠনের ব্যাপারে দীর্ঘ এবং তাৎপর্যপূর্ণ আলোচনা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হবে। সেখানে আন্দোলনরত চিকিৎসকদের একটি দল অন্তর্ভুক্ত হবে।

এ ছাড়া বৈঠকে স্বাস্থ্যসেবার বিভিন্ন অসঙ্গতি, যেমনক্যাডার বৈষম্য এবং রেফারেল সিস্টেমের ব্যাপারেও আলোচনা হয়েছে। ডা. আব্দুল আহাদ বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ও স্বাস্থ্য উপদেষ্টা আমাদের দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করেছেন। তারা স্বাস্থ্য সুরক্ষা আইনের পূর্ববর্তী খসড়ার আলোকে তিন থেকে চার সপ্তাহ সময় চেয়েছেন। পূর্ববর্তী আইনের খসড়ার যেসব অসঙ্গতি আছে, সেগুলো সংশোধন করা হবে।’

‘ঢামেক হাসপাতালের এই রেসিডেন্ট চিকিৎসক বলেন, সরকারের এই দৃশ্যমান পদক্ষেপ এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা সকল হাসপাতালে পরিপূর্ণ সেবা পুনরায় চালুর ঘোষণা দিচ্ছি’যোগ করেন তিনি।

প্রসঙ্গত, রোগী মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে ঢামেক হাসপাতালে গত ৩১ আগস্ট চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে গত ১ সেপ্টেম্বর সকাল থেকে ‘কমপ্লিট শাটডাউন’ পালন করেন ঢামেকসহ সরকারি হাসপাতালের চিকিৎসকেরা। হামলাকারীদের গ্রেপ্তার-বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করাসহ চার দফা দাবিতে তারা এই কর্মসূচি পালন করেন। 

একই দিন দুপুর দুইটার দিকে হাসপাতালের বাগান গেটে আয়োজিত সংবাদ সম্মেলনে ডা. আব্দুল আহাদ আন্দোলনের বিস্তারিত তুলে ধরেন। একই সঙ্গে কর্মস্থলে চিকিৎসকদের সুরক্ষসহ চার দফা দাবি তুলে ধরেন তিনি। এগুলো হলো—

১. অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার ও দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
২. চিকিৎসকদের সুরক্ষায় ঢাকা মেডিকেলসহ সকল উপজেলা, জেলা, বিভাগীয় সদর ও বিশেষায়িত হাসপাতালে ২৪ ঘণ্টা সেনা মোতায়েন নিশ্চিত করতে হবে। আর তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাস্তবায়ন করতে হবে।
৩. ভবিষ্যতে চিকিৎসকদের নিরাপত্তা প্রদানে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে স্বতন্ত্র স্বাস্থ্য পুলিশ নিয়োগ দিতে হবে। এজন্য প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা সংশ্লিষ্টসহ আইন প্রণেতাদের সাত দিন সময় বেধে দেওয়া হবে এবং
৪. কার্যকর ও সময়োপযোগী স্বাস্থ্য সুরক্ষা আইন দ্রুত প্রণয়ন এবং সংস্কার করে এর দ্রুত বাস্তবায়ন করতে হবে। 

পরে দাবি পূরণের আশ্বাস পেয়ে রোববার রাত পৌনে আটটার দিকে প্রায় ১২ ঘণ্টা পর কর্মবিরতি স্থগিত করে কাজে ফেরেন চিকিৎসকেরা।

গতকাল সোমবার (২ সেপ্টেম্বর) এক ঘোষণায় মঙ্গলবার থেকে সীমিত পরিসরে চিকিৎসাসেবা চলার কথা বলেন। পূর্ব ঘোষণা মোতাবেক দুই দিন পর আজ ১০টা থেকে ঢাকা মেডিকেলের বহির্বিভাগ সেবা চালু হয়েছে। এর আগে, সকাল ৮টা থেকে দুই ঘণ্টা চলে চিকিৎসকদের অবস্থান কর্মসূচি। এরপর চিকিৎসকেরা বহির্বিভাগসহ অন্যান্য বিভাগে কাজে যোগ দেন। এতে স্বাভাবিক সময়ের মতো সেবা পাচ্ছেন রোগীরা। টিকিটের জন্য দেখা গেছে দীর্ঘ সারি।

এনএআর/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসক নিগ্রহ
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক