০১ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:৪০ পিএম

ঢামেকে চিকিৎসকদের ওপর হামলা: শাহবাগ থানায় মামলা

ঢামেকে চিকিৎসকদের ওপর হামলা: শাহবাগ থানায় মামলা
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসকের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা করা হয়েছে। আজ রোববার (১ সেপ্টেম্বর) ঢামেক হাসপাতালের অফিস সহায়ক আমির হোসেন (৫৩) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় বেসরকারি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) শিক্ষকসহ তিন শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। অপর আসামিরা হলেন, পলজয়, সিহাব তুর্জ ও সাইমি নাজ শয়ন। এ ছাড়াও মামলায় অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। 

মামলার এজাহারে বলা হয়, গতকাল শনিবার হাসপাতালের মূমুর্ষু ওয়ার্ডে ডা. কানিজ ফাতেমার তত্ত্বাবধানে একজন রোগী মারা যান। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়। পরে বিকেলে ২০২১ ওয়ার্ডের ইমারজেন্সী অপারেশন থিয়াটারের সামনে ডা. আল মাশরাফিকে ৩০ থেকে ৪০ জন মারধর করতে থাকে। এ সময় ডা. ইমরান হোসেন এগিয়ে গেলে তাকেও মারধর করতে থাকে। একপর্যায়ে ডা. ইমরান মারতে মারতে তারা পরিচালকের কক্ষে নিয়ে যায়।

এতে আরও উল্লেখ করা হয়, মারধরের ফলে ডা. আল মাশরাফি ও ডা. ইমরান গুরুতর আঘাত পান। এ ছাড়াও জিনিস্পত্র ভাঙচুরের ফলে হাসপাতালের দুই লাখ টাকার মতো আর্থিক ক্ষতি হয়।

প্রসঙ্গত, শনিবার ঢামেকে চিকিৎসকদের মারধরের ঘটনার পর দোষীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার সময় বেধে দেন ডাক্তাররা। তবে, বেধে সময়সীমা পার হওয়ার আগেই রোববার সকাল থেকে কর্মবিরতিতে যান চিকিৎসকরা। পরে সারাদেশে সব চিকিৎসাকেন্দ্রে ‘কম্লিট শাটডাউন’ ঘোষণা করেন তারা। এরপর সন্ধ্যায় স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাসে সোমবার রাত ৮টা পর্যন্ত শাটডাউন কর্মসূচি স্থগিত ঘোষণা করেন তারা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক