০২ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:১৫ এএম

ঢামেকে হামলায় পতিত স্বৈরাচারের দোসররা জড়িত কিনা দেখতে হবে: ড্যাব

ঢামেকে হামলায় পতিত স্বৈরাচারের দোসররা জড়িত কিনা দেখতে হবে: ড্যাব
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকদের উপর হামলার ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে এর সাথে স্বৈরাচার ফ্যাসিবাদের কোনো প্রেতাত্মা জড়িত কিনা তা খুঁজে বের করার জন্য জোর দাবি জানিয়েছে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ড্যাবের ঢামেক হাসপাতালের শাখা।

রোববার (১ সেপ্টেম্বর) ঢামেকের ড্যাবের সভাপতি ডা. রেজওয়ানুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা বলেন।

এতে বলা হয়, ‘কর্মস্থলে চিকিৎসকদের উপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চিকিৎসকগণ তাদের কর্মস্থলে যদি নিরাপদ না থাকেন তাহলে চিকিৎসা সেবা ব্যাহত হবে। ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব, ডি.এমসিএইচ শাখা চিকিৎসকদের উপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছে; হামলাকারীদের খুঁজে বের করে যথাযথ তদন্তের মাধ্যমে সুষ্ঠ বিচার দাবি করছি এবং চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তার জোর দাবি জানাচ্ছে। সেই সাথে বিগত ১৭ বছর ধরে বিভিন্ন সময়ে সাধারণ চিকিৎসক দের উপর যে অন্যায়, নির্যাতন এবং হামলা হয়েছে তার আশু তদন্ত এবং বিচার কামনা করছি। যদি কোন চিকিৎসক দায়িত্বে অবহেলা করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার বিধান রয়েছে, কিন্তু আইনকে নিজের হাতে তুলে নেওয়া এবং চিকিৎসকদের উপর হামলা করা কোনোভাবেই কাম্য নয়।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের উপর এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় পতিত স্বৈরাচার ফ্যাসিবাদের কোনো প্রেতাত্মা জড়িত কিনা, তা খুঁজে বের করার জন্য জোর দাবি জানাচ্ছি। যে সকল চিকিৎসকগণ জুলাই এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, যেসব চিকিৎসক আহত ছাত্র জনতাকে চিকিৎসা সেবা প্রদান করতে বাঁধা প্রদান করেছিল, জনতার গণদাবির বিরুদ্ধে অবস্থান নিয়ে শান্তি সমাবেশে অংশগ্রহণ করেছিল তারা ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ হাসপাতালে বহাল তবিয়তে আছে এবং নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত, তাদের অনতি বিলম্বে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে সরিয়ে দীর্ঘ দিন ধরে বৈষম্যের শিকার সৎ ও যোগ্য চিকিৎসক দের ঢাকার এই সকল হাসপাতালে পদায়ন করে স্বাস্থ্য সেবার মানকে সমুন্নত রাখার জন্য জোর দাবি জানাচ্ছি।’

‘পরিশেষে চিকিৎসকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ, চিকিৎসকদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দীর্ঘদিন বৈষম্যের শিকার সৎ ও যোগ্য চিকিৎসকদের দ্রুত পদায়নের ব্যবস্থা করে স্বাস্থ্য সেবায় গতিশীলতা ফিরিয়ে আনার জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানানো হচ্ছে’, বলা হয় ড্যাবের বিজ্ঞপ্তিতে।

এসএএইচ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ড্যাব
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক