৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়ার কামস্কাটকা
মেডিভয়েস রিপোর্ট: ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপদ্বীপ কামস্কাটকায়। শুক্রবার (৩০ আগস্ট) ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টা ২৪ মিনিটে হয়েছে এই ভূমিকম্প।
ইউরোপীয় ইউনিয়নের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজি সেন্টার (ইএমএসসি) এক বিবৃতিতে জনিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ৫১ কিলোমিটার গভীরে ছিল ভূকম্পটির উৎপত্তিস্থল।
পৃথক এক বিবৃতিতে রাশিয়ার জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার কামস্কাটকায় ভূমিকম্প হয়েছে মোট ৩টি। প্রথমটি ছিল ৫ দশমিক ৯ মাত্রার এবং পরের দু’টির মাত্রা ছিল যথাক্রমে ৩ দশমিক ৯ এবং ৫। দ্বিতীয় ও তৃতীয় ভূমিকম্প দু’টি ছিল মূলত প্রথমটির ‘আফটার শক’।
যুক্তরাষ্ট্রের সুনামি পূর্বাভাস থেকে সুনামির সতর্কতা জারি করা হলেও রাশিয়ার জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয় সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছে।
এর আগে গত ১৭ আগস্ট কামস্কাটকায় ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছিল। শক্তিশালী এস ভূমিকম্পের জেরে উপদ্বীপটির আগ্নেয়গিরি থেকে কিছু পরিমাণ লাভারও উদ্গীরণ হয়েছিল বলে জানা গেছে।
-
১৭ অক্টোবর, ২০২৬
-
০৪ অক্টোবর, ২০২৬
-
২৪ সেপ্টেম্বর, ২০২৬
-
১২ সেপ্টেম্বর, ২০২৬
-
২৩ অগাস্ট, ২০২৬
-
২৯ জুলাই, ২০২৬
-
১৮ জুলাই, ২০২৬
-
১১ জুলাই, ২০২৬
-
০২ জুলাই, ২০২৬
ভোক্তা অধিকার অভিযান
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, তিন হোটেলকে জরিমানা
ভোক্তা অধিকার অভিযান
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, তিন হোটেলকে জরিমানা
ওএসডির আদেশ বাতিল
সলিমুল্লাহ মেডিকেলের উপপরিচালক পদে পুনর্বহাল ডা. শাহরিয়া শায়লা