২৬ অগাস্ট, ২০২৪ ০৫:৩৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান
অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

আজ সোমবার (২৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ড. নিয়াজ আহমেদ খান ঢাবির ৩০তম উপাচার্য হিসেবে দায়িত্ব পেলেন।

বর্তমানে তিনি বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর প্রো-ভিসি এবং ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব পালন করছেন। 

অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, ইউনিভার্সিটি অব ওয়েলস সোয়ানসি, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে উচ্চ শিক্ষাগ্রহণ ও গবেষণায় কাজ  করেন। এ ছাড়া দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ, থাইল্যান্ড ও যুক্তরাজ্যে একাডেমিক ও কার্যকরী ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের উন্নয়নে অবদান রাখছেন।

এর আগে ২০২৩ সালের ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। পরে কোটা সংস্কার আন্দোলনে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় গত ১০ আগস্ট তিনি পদত্যাগ করেন।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত