২৫ অগাস্ট, ২০২৪ ০৭:১৮ পিএম

শেবাচিমে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেবাচিমে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
অতিথিদের সঙ্গে বিজয়ীরা। ছবি: নুর ইসলাম 

মেডিভয়েস রিপোর্ট: শের-ই-বাংলা মেডিকেল কলেজ শেবাচিম ডিবেটিং ফোরামের (এসবিএমসিডিএফ) উদ্যোগ অনুষ্ঠিত হলো 'শহিদ ফয়সাল আহমেদ শান্ত গ্রুপ বিতর্ক প্রতিযোগিতা ও শহিদ রাকিব হোসেন রাজিব বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা-২০২৪'।

শেবাচিমের ইতিহাসের সবচেয়ে বড় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় সর্বমোট ১৮টি দল। ৫৪ জন বিতার্কিকের অংশগ্রহণে অনলাইনে তিন রাউন্ডে প্রিলিমিনারি অনুষ্ঠিত হয়। এর পর ৮টি দল নিয়ে গতকাল (শনিবার) ২৪ আগস্ট কলেজের প্রণব গ্যালারিতে কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।

একই সময়ে ১৫ জন বিতার্কিক নিয়ে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২৫ আগস্ট ২০২৪ কলেজের প্রণব গ্যালারিতে (১ নং গ্যালারি) ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। এসবিএমসিডিএফ প্রবৃত্তি  (রেজওয়ানুর রহমান-৫৫ ব্যাচ, ফারহান ফুয়াদ চৌধুরী-৫৪ ব্যাচ, আল রাহাত-ডি১৩ ব্যাচ) এবং এসবিএমসিডিএফ আগন্তুক (মল্লিকা ইসলাম মুন্নি-৫৫ ব্যাচ, আরিফ হাসান-৫৫ ব্যাচ, ওয়ালীদ বিন হাকিম-৫৫ ব্যাচ) ফাইনাল রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করে।

ফাইনাল রাউন্ডে বিতর্কের মোশন ছিল 'এই সংসদ (বর্তমান বাংলাদেশ) রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাইরের দেশে গিয়ে চিকিৎসা গ্রহণ নিষিদ্ধ করবে।’

বিতর্কে বিরোধীদল ৫-০ ব্যালটে জয়লাভ করে। ফাইনালের সেরা বিতার্কিক নির্বাচিত হয় সরকার দলীয় মন্ত্রী  আরিফ হাসান। টুর্নামেন্টের সেরা বিতার্কিক নির্বাচিত হয় ফারহান ফুয়াদ চৌধুরী।

বারোয়ারি ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করে ফাহমিদা হোসনে ফারিন (৫৫তম ব্যাচ), দ্বিতীয় স্থান অর্জন করে শিহাব উজ্জামান (৫২তম ব্যাচ), তৃতীয় স্থান অর্জন করে মশিউর রহমান (৫৫তম ব্যাচ)। 

সংগঠনের সভাপতি ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. জোনায়ের বিন জাকির সিদ্দিকী বলেন, ‘বিতর্ক প্রতিযোগিতাতেও সাধারণও ১৮ টিম পাওয়া দুরুহ হয়ে পড়ে। সেখানে এক মেডিকেলেই টুর্নামেন্টে ১৮টি টিম আমরা পাবো এটি অভাবনীয় । সংস্কারের অঙ্গীকার এই প্রতিপাদ্য নিয়ে যে টুর্নামেন্ট , আশা করি বিতার্কিকরা এই মূলমন্ত্র নিজেদের মধ্যে ধারণ করবে।’

আয়োজনে শহিদ রাকিব হোসেন রাজিবের সম্মানিত পিতা-মাতা এবং ভাই উপস্থিত ছিলেন। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শহিদের ভাই কান্নায় ভেঙে পড়েন।

অনুষ্ঠানে ডিবেট ক্লাবের পক্ষ থেকে শহীদ পরিবারকে সম্মাননা দেওয়া হয়।

নুর ইসলাম 
ক্যাস্পাস প্রতিনিধি, শেবাচিম।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত